ব্রেকিং নিউজ
টেস্ট বাবদ চিকিৎসকরা বছরে কমিশন পান ১৮৬১ কোটি টাকা রংপুর রেঞ্জে কুইক রেসপন্স টিম এর বিশেষ অভিযানে ১৬৭ জন গ্রেফতার ডুপডা’র নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত ২৪ ঘণ্টায় রংপুর রেঞ্জের ৭ জেলায় ৪১ জন গ্রেফতার কুড়িগ্রামে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতা গ্রেফতার শেখ হাসিনার পাসপোর্ট চাওয়াটা রাজনৈতিক স্ট্যান্টবাজি: চিফ প্রসিকিউটর খালেদা জিয়ার প্রথম মৃত্যুবার্ষিকীতে ব্যাপক আয়োজন’ করছে বিএনপি রংপুরে আইজিপির উদ্যোগে প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের উদ্বোধন আইজিপির বক্তব্যকে সময়োপযোগী ও সঠিক বলল পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন ‘ক্রসফায়ার’ নিয়ে আইজিপি’র বক্তব্যের ভুল ব্যাখ্যা দেয়া হচ্ছে

ফুলবাড়ীতে উদ্যোক্ততা উন্নয়ন ও কর্মসংস্থান বিষয়ক সেমিনার অনুষ্ঠিত॥

Ayesha Siddika | আপডেট: ২৮ নভেম্বর ২০২৬ - ০৪:৩৯:৪৮ পিএম

মোঃ আফজাল হোসেন, দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের ফুলবাড়ীতে উদ্যোক্তা উন্নয়ন ও কর্মসংস্থান বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়। গতকাল শনিবার সকাল সাড়ে ১০ টায় ফুলবাড়ী উপজেলার সুজাপুর এলাকায় বেসিক সংস্থার আয়োজনে উদ্যোক্তা উন্নয়ন ও কর্মসংস্থান বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, স্বাধীনতা পুরষ্কারপ্রাপ্ত প্রতিবন্ধী সফল ব্যক্তিত্ব মোঃ সাইদুল হক, ব্লাইন্ড এডুকেশন এন্ড রিহেবিলিটেশন ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (বার্ড) এর নির্বাহী পরিচালক।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, বিশিষ্ট আইনজীবি এ্যাড. মোঃ মোশারফ হোসেন মজুমদার, সভাপতি, বার্ডো, পবন রিচার্ড রিচিল, সভাপতি, গ্রিন ফ্রেন্ডস (পরিবেশ)। সেমিনারে উপস্থিত প্রধান অতিথি ও বিশেষ অতিথি দুজনেই প্রতিবন্ধী ব্যক্তি হওয়ার পরও তারা সমাজের অসহায় ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জন্য বিরাট ভূমিকা রেখে যাচ্ছেন এবং সফল ব্যক্তি হিসেবে সমাজে প্রতিষ্ঠিত হয়েছেন। সেমিনারে ৩০ জন অংশগ্রহণকারী যুবকদের মনে সারা ফেলেছেন তারা।

বক্তারা বলেন, আগামীতে আপনারা নিজেরায় সাবলম্বী হওয়ার জন্য এগিয়ে যান। দেশ যখন উন্নয়নের দিকে যাচ্ছে সে দিকে লক্ষ রেখে আপনারা উদ্যোক্তা উন্নয়ন ও নিজেদের কর্মসংস্থান গড়ে তুলুন। অন্যের উপর নির্ভর করে কোনো লাভ নেই। দুপুর ১টায় পরিশেষে বেসিক সংস্থা দ্বারা পরিচালিত “বেসিক অটিস্টিক ও বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয়” গঙ্গাপ্রসাদ বিদ্যালয়টি পরিদর্শন করেন এবং সেখানে একটি আমলকি গাছের চারা রোপন করেন ও প্রতিবন্ধী শিশুদের পরিবেশিত সাংস্কৃতিক অনুষ্ঠানে যোগ দেন।

পরিচালনায় ছিলেন বেসিক সংস্থার নির্বাহী পরিচালক শ্যামল চন্দ্র সরকার। আয়োজনে ছিলেন, বেসিক সংস্থা, ফুলবাড়ী, দিনাজপুর। এ সময় ফুলবাড়ী উপজেলা প্রেসক্লাবের সিনিয়র সাংবাদিক ও সভাপতি মোঃ আফজাল হোসেন, মাইটিভি ফুলবাড়ী প্রতিনিধি ও উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ ফিজারুল ইসলাম (ভূট্টু) উপস্থিত ছিলেন।

 

 

আয়শা/২৮ নভেম্বর ২০২৬,/বিকাল ৪:৩৩

▎সর্বশেষ

ad