ব্রেকিং নিউজ
টেস্ট বাবদ চিকিৎসকরা বছরে কমিশন পান ১৮৬১ কোটি টাকা রংপুর রেঞ্জে কুইক রেসপন্স টিম এর বিশেষ অভিযানে ১৬৭ জন গ্রেফতার ডুপডা’র নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত ২৪ ঘণ্টায় রংপুর রেঞ্জের ৭ জেলায় ৪১ জন গ্রেফতার কুড়িগ্রামে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতা গ্রেফতার শেখ হাসিনার পাসপোর্ট চাওয়াটা রাজনৈতিক স্ট্যান্টবাজি: চিফ প্রসিকিউটর খালেদা জিয়ার প্রথম মৃত্যুবার্ষিকীতে ব্যাপক আয়োজন’ করছে বিএনপি রংপুরে আইজিপির উদ্যোগে প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের উদ্বোধন আইজিপির বক্তব্যকে সময়োপযোগী ও সঠিক বলল পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন ‘ক্রসফায়ার’ নিয়ে আইজিপি’র বক্তব্যের ভুল ব্যাখ্যা দেয়া হচ্ছে

তেভেজের বিদায়ী ম্যাচে খেলবেন মেসি, রোনালদো রাজি হলেই ঘটবে অভূতপূর্ব ঘটনা

Ayesha Siddika | আপডেট: ২৭ নভেম্বর ২০২৬ - ১১:২৩:৩৬ পিএম

স্পোর্টস ডেস্ক : আন্তর্জাতিক ফুটবলে লিওনেল মেসি ও ক্রিশ্চিয়ানো রোনালদো যুগ শেষ। ক্লাব ফুটবল খেলেই বর্ণাঢ্যময় ক্যারিয়ারের ইতি টানবেন দুই কিংবদন্তি। তার আগে দুজনকে একই দলে খেলতে দেখা গেলে দারুণ কিছুর সাক্ষী হবে ফুটবল বিশ্ব। মেসি তৈরি, এখন রোনালদোর সিদ্ধান্ত নেওয়ার পালা!

আর্জেন্টাইন এই সাবেক ফরোয়ার্ডকে বিশেষভাবে বিদায় সংবর্ধনা দেওয়ার ইচ্ছা বোকার প্রেসিডেন্ট হুয়ান রোমান রিকেলমের। আর এই ম্যাচে তেভেজ চেয়েছেন মেসি ও রোনালদো তার সঙ্গে একই দলে খেলুক। এমনকি প্রতিপক্ষ দলেও দুই কিংবদন্তিকে দেখলে আপত্তি নেই তার। 

তেভেজ জানিয়েছেন, মেসি তার এই বিদায়ী ম্যাচ খেলতে রাজি হয়েছেন। তার আশা, রোনালদোও খেলতে আসবেন। মেসি তেভেজের জাতীয় দলের আর রোনালদো ম্যানচেস্টার ইউনাইটেডে সতীর্থ ছিলেন। তাই জীবনের এই শেষ ম্যাচে দুজনকেই সতীর্থ কিংবা প্রতিপক্ষ দলে পেতে চাইছেন তিনি।

গত বছর নিজের বিদায়ী ম্যাচে মেসি ও সাবেক ম্যানচেস্টার ইউনাইটেড সতীর্থ ক্রিশ্চিয়ানো রোনালদোকে দুই দলে খেলানোর ইচ্ছার কথা জানিয়েছিলেন ৪২ বছর বয়সি তেভেজ।  বৃহস্পতিবার আয়োজকেরা ইনস্টাগ্রামে মেসির অংশগ্রহণ নিশ্চিত করে লিখেছে, ‘বিশ্বের সেরা খেলোয়াড়কে অ্যাপাচির (তেভেজের ডাকনাম) লাস্ট ডান্সে স্বাগত জানানো সত্যিই সম্মানের।’

মেসি-রোনালদো একদলে খেলবেন কিনা, তা নিয়ে ধোঁয়াশা থাকলেও রিও ফার্দিনান্দ, সার্জিও আগুয়েরো, লিয়ান্দ্রো পারেদেস, জিয়ানলুইজি বুফন ও মার্টিন পালেরমো এই ম্যাচ খেলার কথা নিশ্চিত করেছেন। 

আয়শা/২৭ নভেম্বর ২০২৬,/রাত ১১:২২

▎সর্বশেষ

ad