ব্রেকিং নিউজ
এলজিআরডি মন্ত্রণালয়ের দায়িত্বে সালাহউদ্দিন আহমেদ রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী মির্জা ফখরুল কুড়িগ্রামে শহিদমিনার শাপলা চত্বর ভেঙে সংকুচিত করায় জনমনে ক্ষোভ দর্শনই মানুষকে অন্য প্রাণী থেকে আলাদা করে হত্যা মামলা থেকে বাঁচতে দেশ ছাড়তে মরিয়া আলোচিত এসপি হুমায়ুন ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই : মির্জা ফখরুল গাজী নজরুলের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা চালকের প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি: ইসি আনোয়ারুল আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ পোশাক শিল্পের বিকাশে যা প্রয়োজন, সরকার তাই করবে : প্রধানমন্ত্রী

আশুলিয়া থানা কৃষক দলের উদ্যোগে দোয়া ও মিলাদ

Ayesha Siddika | আপডেট: ০৭ জানুয়ারী ২০২৬ - ০৫:০০:৩৩ পিএম

আশুলিয়া (ঢাকা) প্রতিনিধি : আশুলিয়ায় বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় দোয়া-মিলাদের আয়োজন করা হয়েছে।

রাতে আশুলিয়ার বাইপাইল বসুন্ধরাটেক এলাকায় থানা কৃষক দলের উদ্যোগে এই দোয়া ও মিলাদের আয়োজন করা হয়।এসময় বেগম খালেদা জিয়ার আত্মার-মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মুনাজাত করা হয়।

প্রধান অতিথী সাভার উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান দেওয়ান মোহাম্মদ মঈনুদ্দিন বিপ্লব ও প্রধান বক্তা থানা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল গফুর মিয়ার উপস্থিতিতে আয়োজিত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন থানা কৃষক দলের আহবায়ক লুৎফর রহমান মিয়া।

বিশেষ বক্তা ঢাকা জেলা কৃষক দলের সদস্য সচিব এ্যাডভোকেট আবু হানিফ এর উপস্থিতিতে অনুষ্ঠানের সঞ্চালনা করেন থানা কৃষক দলের সদস্য সচিব আবুল হোসাইন মুন্সী। এছাড়া দলটির অন্যান্য নেত্রীবৃন্দ সহ আরও অনেকে এসময়ে উপস্থিত ছিলেন।

 

 

আয়শা/৭ জানুয়ারী ২০২৬,/বিকাল ৪:৫৫

▎সর্বশেষ

ad