ব্রেকিং নিউজ
টেস্ট বাবদ চিকিৎসকরা বছরে কমিশন পান ১৮৬১ কোটি টাকা রংপুর রেঞ্জে কুইক রেসপন্স টিম এর বিশেষ অভিযানে ১৬৭ জন গ্রেফতার ডুপডা’র নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত ২৪ ঘণ্টায় রংপুর রেঞ্জের ৭ জেলায় ৪১ জন গ্রেফতার কুড়িগ্রামে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতা গ্রেফতার শেখ হাসিনার পাসপোর্ট চাওয়াটা রাজনৈতিক স্ট্যান্টবাজি: চিফ প্রসিকিউটর খালেদা জিয়ার প্রথম মৃত্যুবার্ষিকীতে ব্যাপক আয়োজন’ করছে বিএনপি রংপুরে আইজিপির উদ্যোগে প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের উদ্বোধন আইজিপির বক্তব্যকে সময়োপযোগী ও সঠিক বলল পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন ‘ক্রসফায়ার’ নিয়ে আইজিপি’র বক্তব্যের ভুল ব্যাখ্যা দেয়া হচ্ছে

ট্রায়নের ঝড়ে মেলবোর্ন ডার্বি জিতল রেনেগেডস

Ayesha Siddika | আপডেট: ২৮ নভেম্বর ২০২৬ - ০৫:০৩:১৯ পিএম

স্পোর্টস ডেস্ক : নারী বিগ ব্যাশ লিগে (ডব্লিউবিবিএল) মেলবোর্ন ডার্বিতে স্টার্সকে ৫ উইকেটে হারিয়েছে রেনেগেডস। বৃষ্টিবিঘ্নিত ম্যাচে দক্ষিণ আফ্রিকার অলরাউন্ডার ক্লো ট্রায়নের বিধ্বংসী ব্যাটিংয়ে জয় পেয়েছে রেনেগেডস। মাত্র ১৭ বলে অপরাজিত ৫৬ রান করেছেন তিনি।

রান তাড়ায় শুরুটা ভালো হয়নি রেনেগেডসের। ২৯ রানের মধ্যে ৪ উইকেট হারিয়ে চাপে পড়ে দলটি। হেইলি ম্যাথুস ১২ বলে ১৮ রান করেন। এরপরই ব্যাট হাতে ঝড় তোলেন ট্রায়ন। মাত্র ১৬ বলে ফিফটি পূর্ণ করেন তিনি। তার ১৭ বলের ইনিংসে ছিল ৬টি চার ও ৪টি ছক্কা।

শেষ পর্যন্ত ৩২৯.৪১ স্ট্রাইক রেটে ৫৬ রানে অপরাজিত থাকেন এই দক্ষিণ আফ্রিকান অলরাউন্ডার। তার ব্যাটে ৭.৫ ওভারেই ৫ উইকেটে ১০৩ রান তুলে জয় নিশ্চিত করে রেনেগেডস। স্টার্সের হয়ে চার্লি ডিন ২টি এবং রাইস ম্যাককেনা ২টি উইকেট নেন। ম্যাচসেরার পুরস্কারও উঠেছে ট্রায়নের হাতে।

 

 

আয়শা/২৮ নভেম্বর ২০২৬,/বিকাল ৫:০০

▎সর্বশেষ

ad