ব্রেকিং নিউজ
টেস্ট বাবদ চিকিৎসকরা বছরে কমিশন পান ১৮৬১ কোটি টাকা রংপুর রেঞ্জে কুইক রেসপন্স টিম এর বিশেষ অভিযানে ১৬৭ জন গ্রেফতার ডুপডা’র নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত ২৪ ঘণ্টায় রংপুর রেঞ্জের ৭ জেলায় ৪১ জন গ্রেফতার কুড়িগ্রামে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতা গ্রেফতার শেখ হাসিনার পাসপোর্ট চাওয়াটা রাজনৈতিক স্ট্যান্টবাজি: চিফ প্রসিকিউটর খালেদা জিয়ার প্রথম মৃত্যুবার্ষিকীতে ব্যাপক আয়োজন’ করছে বিএনপি রংপুরে আইজিপির উদ্যোগে প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের উদ্বোধন আইজিপির বক্তব্যকে সময়োপযোগী ও সঠিক বলল পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন ‘ক্রসফায়ার’ নিয়ে আইজিপি’র বক্তব্যের ভুল ব্যাখ্যা দেয়া হচ্ছে

‘ছাওয়াটার তিন দিন থাকি গলা ব্যথা-জ্বর’

Ayesha Siddika | আপডেট: ২৫ নভেম্বর ২০২৬ - ০৩:২৯:১২ পিএম

ডেস্ক নিউজ : কয়েক দিনের টানা গুঁড়ি গুঁড়ি বৃষ্টির পর কুড়িগ্রামে জেঁকে বসেছে শীত। ঘন কুয়াশা আর হিমেল বাতাসে ঠান্ডায় জনজীবনে নেমে এসেছে স্থবিরতা। সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন খেটে খাওয়া মানুষ, দিনমজুর, কৃষক, শিশু ও বৃদ্ধরা। হাসপাতালগুলোতে ঠান্ডাজনিত রোগীর সংখ্যা দিন দিন বাড়ছে।

চিলমারী উপজেলার রমনা মডেল ইউনিয়নের পাত্রখাতা এলাকার শ্রমিক জাহিদুল ইসলাম বলেন, হামরা গরিব মানুষ, কামোত না গেইলে খামো কী। এ্যালাও  ছাওয়া-পায়ের জন্য কাপড় কিনব্যার পাই নাই, টাকা নাই। ঠান্ডা তো বাড়ব্যার লাগছে।

কুড়িগ্রাম সদর হাসপাতালে আসা রবিউল ইসলাম (৩৪) বলেন, ছাওয়াটার তিন দিন থাকি গলা ব্যথা, জ্বর আছে। হাসপাতালে চিকিৎসা নিচ্ছি, এখনো ভালো হচ্ছে না।

কুড়িগ্রাম হাসপাতালের শিশু বিশেষজ্ঞ ডা: আল আমিন মাসুদ জানান, ঠান্ডা জনিত কারণে শিশুরা ডায়রিয়া নিউমোনিয়া সহ বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হচ্ছে। রোগীর সংখ্যা প্রতিদিন বাড়ছে। 

কুড়িগ্রাম সদর উপজেলার বেলগাছা ইউনিয়নের ভ্যানচালক আমজাদ হোসেন (৫৫) বলেন, সকাল বেলা ভাড়া নিয়ে শহরে আসছি খুব কষ্ট করে। হাত-পাও সিঁটে লাগি আইসে।

কুড়িগ্রামের রাজারহাট কৃষি আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা সুবল চন্দ্র সরকার জানান, বুধবার (২৫ নভেম্বর) সকালে জেলায় সর্বনিম্ন ১৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। যা চলতি শীত মৌসুমে এ জেলার সর্বনিম্ন তাপমাত্রা।

বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের প্রভাবে এ অঞ্চলে বৃষ্টিপাত হয়েছে। বৃষ্টির পর তাপমাত্রা কমে যাওয়ায় শীতের অনুভূতি বেড়েছে। পাশাপাশি হিমালয়ের পাদদেশ থেকে আসা হিমেল বাতাসের কারণে রংপুর অঞ্চলে তুলনামূলক বেশি ঠান্ডা অনুভূত হচ্ছে।

 

 

আয়শা/২৫ নভেম্বর ২০২৬,/বিকাল ৩:২৮

▎সর্বশেষ

ad