ব্রেকিং নিউজ
টেস্ট বাবদ চিকিৎসকরা বছরে কমিশন পান ১৮৬১ কোটি টাকা রংপুর রেঞ্জে কুইক রেসপন্স টিম এর বিশেষ অভিযানে ১৬৭ জন গ্রেফতার ডুপডা’র নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত ২৪ ঘণ্টায় রংপুর রেঞ্জের ৭ জেলায় ৪১ জন গ্রেফতার কুড়িগ্রামে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতা গ্রেফতার শেখ হাসিনার পাসপোর্ট চাওয়াটা রাজনৈতিক স্ট্যান্টবাজি: চিফ প্রসিকিউটর খালেদা জিয়ার প্রথম মৃত্যুবার্ষিকীতে ব্যাপক আয়োজন’ করছে বিএনপি রংপুরে আইজিপির উদ্যোগে প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের উদ্বোধন আইজিপির বক্তব্যকে সময়োপযোগী ও সঠিক বলল পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন ‘ক্রসফায়ার’ নিয়ে আইজিপি’র বক্তব্যের ভুল ব্যাখ্যা দেয়া হচ্ছে

ট্রাম্পের নতুন শুল্ক আরোপের নিশানায় ভারতসহ ১৬ দেশ

Ayesha Siddika | আপডেট: ২৫ নভেম্বর ২০২৬ - ০৩:১২:১৬ পিএম

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের নতুন শুল্ক আরোপের পরিকল্পনায় রয়েছে ভারতসহ বিশ্বের কয়েকটি বড় অর্থনীতির দেশ। চীন, জাপান, দক্ষিণ কোরিয়া ও ইউরোপীয় ইউনিয়নের দেশগুলোকেও নতুন করে শুল্কের মুখে পড়তে হতে পারে। এসব দেশের শিল্প খাতে সরকারি ভর্তুকি ও সহায়তার কারণে মার্কিন উৎপাদনকারীরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন— এমন অভিযোগ তুলে নতুন শুল্ক আরোপের উদ্যোগ নিয়েছে ওয়াশিংটন।

তবে এ বিষয়ে হোয়াইট হাউস ও ইউএসটিআরের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক মন্তব্য পাওয়া যায়নি। যেভাবে আসছে নতুন শুল্ক শিল্প খাতে ভর্তুকি ও সরকারি সহায়তার অভিযোগ তদন্তে গত ১১ মার্চ ১৯৭৪ সালের বাণিজ্য আইনের ৩০১ ধারায় তদন্ত শুরু করে যুক্তরাষ্ট্র। ভারত, চীন, ইউরোপীয় ইউনিয়নসহ মোট ১৬টি অর্থনীতিকে এ তদন্তের আওতায় আনা হয়।

ইউএসটিআরের সম্ভাব্য ঘোষণায় সংশ্লিষ্ট দেশগুলোর ওপর নতুন করে শুল্ক বাড়তে পারে। এসব শুল্কের আওতায় দেশগুলোর রপ্তানি করা অধিকাংশ পণ্য আসার আশঙ্কা রয়েছে। তবে ইস্পাত, অ্যালুমিনিয়াম ও গাড়ির মতো কিছু শিল্পপণ্য এ তালিকার বাইরে থাকতে পারে। কারণ, এসব পণ্যের ওপর যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তাসংক্রান্ত পৃথক আইনের আওতায় আগে থেকেই শুল্ক রয়েছে।

নতুন শুল্কের হার এখনো চূড়ান্ত হয়নি। তবে ট্রাম্প প্রশাসনের কর্মকর্তারা এর আগে ইঙ্গিত দিয়েছেন, ২০২৫ সালে আরোপ করা শুল্কের কাছাকাছি হার নির্ধারণ করা হতে পারে। ২০২৬ সালের ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট ট্রাম্পের আগের দফার শুল্কের একটি বড় অংশ বাতিল করে দেওয়ার পর নতুন করে শুল্ক আরোপের পথ খুঁজছে প্রশাসন।

এর আগে গত জুলাইয়ে বিদেশি সরবরাহব্যবস্থায় জোরপূর্বক শ্রম ব্যবহারের অভিযোগ তদন্ত শেষ করে ইউএসটিআর। ওই তদন্তের ভিত্তিতে কয়েক ডজন বাণিজ্য অংশীদারের ওপর ১০ থেকে ১২ দশমিক ৫ শতাংশ পর্যন্ত শুল্ক আরোপের যৌক্তিকতা তুলে ধরে সংস্থাটি। নতুন শুল্কের সঙ্গে জুলাইয়ে ঘোষিত শুল্কও যুক্ত হতে পারে।

ভারত-যুক্তরাষ্ট্র বাণিজ্য চুক্তিতে নতুন চাপ এদিকে কয়েক মাস ধরে ভারত ও যুক্তরাষ্ট্রের মধ্যে অন্তর্বর্তী দ্বিপক্ষীয় বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা চলছে। গত ফেব্রুয়ারিতে চুক্তিটির একটি কাঠামো চূড়ান্ত হলেও যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট ট্রাম্পের আগের শুল্ক বাতিল করার পর আলোচনায় নতুন করে জটিলতা তৈরি হয়।

যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশ, ভিয়েতনাম ও কম্বোডিয়ার মতো প্রতিযোগী দেশের তুলনায় নিজেদের পণ্যের জন্য কম শুল্ক আদায়ের চেষ্টা করছে নয়াদিল্লি।

নতুন শুল্ক আরোপ করা হলে ভারতের সঙ্গে যুক্তরাষ্ট্রের বাণিজ্য আলোচনায় আরও চাপ তৈরি হতে পারে। একই সঙ্গে এশিয়ার বড় রপ্তানিকারক দেশগুলোর জন্যও মার্কিন বাজারে প্রতিযোগিতা কঠিন হয়ে উঠতে পারে।

 

 

আয়শা/২৫ নভেম্বর ২০২৬,/বিকাল ৩:০৮

▎সর্বশেষ

ad