ব্রেকিং নিউজ
টেস্ট বাবদ চিকিৎসকরা বছরে কমিশন পান ১৮৬১ কোটি টাকা রংপুর রেঞ্জে কুইক রেসপন্স টিম এর বিশেষ অভিযানে ১৬৭ জন গ্রেফতার ডুপডা’র নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত ২৪ ঘণ্টায় রংপুর রেঞ্জের ৭ জেলায় ৪১ জন গ্রেফতার কুড়িগ্রামে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতা গ্রেফতার শেখ হাসিনার পাসপোর্ট চাওয়াটা রাজনৈতিক স্ট্যান্টবাজি: চিফ প্রসিকিউটর খালেদা জিয়ার প্রথম মৃত্যুবার্ষিকীতে ব্যাপক আয়োজন’ করছে বিএনপি রংপুরে আইজিপির উদ্যোগে প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের উদ্বোধন আইজিপির বক্তব্যকে সময়োপযোগী ও সঠিক বলল পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন ‘ক্রসফায়ার’ নিয়ে আইজিপি’র বক্তব্যের ভুল ব্যাখ্যা দেয়া হচ্ছে

পদ্মার এক কাতলের দাম ৪৬,২৫০ টাকা

Ayesha Siddika | আপডেট: ২৫ নভেম্বর ২০২৬ - ০৩:৩৯:৪৪ পিএম

ডেস্ক নিউজ : রাজবাড়ীর পদ্মা নদীতে জেলে ওসমান কাজী ও জামাল কাজীর জালে ধরা পড়েছে ১৮ কেজি ৫০০ গ্রাম ওজনের একটি কাতল মাছ। যার দাম হয়েছে ৪৬ হাজার ২৫০ টাকা। বুধবার (২৫ নভেম্বর) ভোরের দিকে দৌলতদিয়া ফেরীঘাটের উজানে জেলেদের জালে মাছটি ধরা পড়ে।

জেলেরা জানান, মঙ্গলবার রাতের দিকে সঙ্গীদের নিয়ে রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার পদ্মা নদীর ফেরীঘাট এলাকায় মাছ ধরতে যাই, রাতে নদীতে জাল ফেলে বসে থাকি। কিন্ত জালে কোনো মাছ ধরা পড়ে না।

এ বিষয়ে দৌলতদিয়া ৫ নম্বর ফেরীঘাটের মাছ ব্যবসায়ী মো. চান্দু মোল্লা যুগান্তরকে বলেন, বুধবার ভোরের দিকে কাতল মাছটি জেলেরা দৌলতদিয়া মাছ বাজারের রেজাউলের আড়ত নিয়ে আসলে আমি সেখান থেকে প্রতি কেজি কাতল মাছ ২ হাজার ৫০০ টাকা কেজি দরে জেলেদের কাছ থেকে মোট ৪৬ হাজর ২৫০ টাকায় মাছটি কিনে নিয়েছি। পরে কেজিতে ১০০ টাকা লাভ রেখে মোবাইল ফোনের মাধ্যমে মাছটি বিক্রি করে দিয়েছি।

 

 

আয়শা/২৫ নভেম্বর ২০২৬,/বিকাল ৩:৩৮

▎সর্বশেষ

ad