ব্রেকিং নিউজ
টেস্ট বাবদ চিকিৎসকরা বছরে কমিশন পান ১৮৬১ কোটি টাকা রংপুর রেঞ্জে কুইক রেসপন্স টিম এর বিশেষ অভিযানে ১৬৭ জন গ্রেফতার ডুপডা’র নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত ২৪ ঘণ্টায় রংপুর রেঞ্জের ৭ জেলায় ৪১ জন গ্রেফতার কুড়িগ্রামে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতা গ্রেফতার শেখ হাসিনার পাসপোর্ট চাওয়াটা রাজনৈতিক স্ট্যান্টবাজি: চিফ প্রসিকিউটর খালেদা জিয়ার প্রথম মৃত্যুবার্ষিকীতে ব্যাপক আয়োজন’ করছে বিএনপি রংপুরে আইজিপির উদ্যোগে প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের উদ্বোধন আইজিপির বক্তব্যকে সময়োপযোগী ও সঠিক বলল পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন ‘ক্রসফায়ার’ নিয়ে আইজিপি’র বক্তব্যের ভুল ব্যাখ্যা দেয়া হচ্ছে

তাপমাত্রা ১৩ ডিগ্রির ঘরে

Ayesha Siddika | আপডেট: ২৫ নভেম্বর ২০২৬ - ০৩:৩১:০৬ পিএম

ডেস্ক নিউজ : সকালের মিষ্টি রোদ উঠলেও উত্তরের হিমেল হাওয়ায় যেন শীতের আমেজ আরও জাঁকিয়ে বসেছে। হিমালয়ের কাছাকাছি থাকা পঞ্চগড়ের তেঁতুলিয়ায় আজ পারদ নেমে এসেছে ১৩ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াসে— যা দেশের সর্বনিম্ন তাপমাত্রা। রোদের ঝিলিক গায়ে মাখলেও ঠান্ডা বাতাসের দাপটে শীতের অনুভূতি খুব একটা কমছে না।

বুধবার (২৫ নভেম্বর) তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্রনাথ রায় এ তথ্য জানান। তিনি বলেন, বুধবার সকাল ৬টায় বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ছিল ১০০ শতাংশ। রাত থেকে হালকা কুয়াশা থাকলেও সকালে সূর্য উঠেছে। তবে হিমেল বাতাসের কারণে সকালেও শীতের অনুভূতি ছিল বেশি। এর আগের দিন মঙ্গলবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৪ ডিগ্রি সেলসিয়াস। ওই দিন দিনের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ২৭ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।

 

 

আয়শা/২৫ নভেম্বর ২০২৬,/বিকাল ৩:৩০

▎সর্বশেষ

ad