ব্রেকিং নিউজ
টেস্ট বাবদ চিকিৎসকরা বছরে কমিশন পান ১৮৬১ কোটি টাকা রংপুর রেঞ্জে কুইক রেসপন্স টিম এর বিশেষ অভিযানে ১৬৭ জন গ্রেফতার ডুপডা’র নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত ২৪ ঘণ্টায় রংপুর রেঞ্জের ৭ জেলায় ৪১ জন গ্রেফতার কুড়িগ্রামে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতা গ্রেফতার শেখ হাসিনার পাসপোর্ট চাওয়াটা রাজনৈতিক স্ট্যান্টবাজি: চিফ প্রসিকিউটর খালেদা জিয়ার প্রথম মৃত্যুবার্ষিকীতে ব্যাপক আয়োজন’ করছে বিএনপি রংপুরে আইজিপির উদ্যোগে প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের উদ্বোধন আইজিপির বক্তব্যকে সময়োপযোগী ও সঠিক বলল পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন ‘ক্রসফায়ার’ নিয়ে আইজিপি’র বক্তব্যের ভুল ব্যাখ্যা দেয়া হচ্ছে

বিজয়ের যে দিকটি সবচেয়ে বেশি ভালোবাসেন রাশমিকা

Ayesha Siddika | আপডেট: ২২ নভেম্বর ২০২৬ - ০৬:৩৮:২৯ পিএম

বিনোদন ডেস্ক : দক্ষিণী সিনেমার জনপ্রিয় তারকা জুটি বিজয় দেবেরাকোন্ডা-রাশমিকা মান্দানাকে নিয়ে দর্শক ও নেটিজেনদের কৌতূহলের শেষ নেই। সম্প্রতি অভিনেত্রী প্রেমার ইউটিউব চ্যানেলে এক আড্ডায় নিজের দাম্পত্য জীবনের বোঝাপড়া, পুরনো সমালোচনার প্রসঙ্গ এবং নতুন সিনেমা ‘মাইসা’র শুটিং অভিজ্ঞতা নিয়ে মন খুলে কথা বলেছেন ‘পুষ্পা’খ্যাত এ অভিনেত্রী। 

সম্পর্কের মূল ভিত্তি প্রসঙ্গে অভিনেত্রী বলেন, একে অপরের সঙ্গে স্বাচ্ছন্দ্যবোধ ও পারস্পরিক বোঝাপড়ার ওপরই একটি সম্পর্ক দাঁড়িয়ে থাকে। একই স্বপ্ন, বাড়ি এবং জীবনের সবকিছু ভাগ করে নেওয়ার মধ্য দিয়ে সম্পর্কের রীতিনীতিগুলো গড়ে ওঠে; বিয়ের সময় নাগাদ সেগুলো এমনভাবে বোঝা হয়ে যায় যে আলাদা করে বলার প্রয়োজন পড়ে না। উল্লেখ্য, গত বছরের অক্টোবরে গোপনে বাগদান সেরেছিলেন রাশমিকা ও বিজয়, যা উদয়পুরে তাদের বিয়ের মাত্র কয়েক দিন আগে প্রকাশ্যে আসে। 

এর আগে ‘কফি উইথ করণ’ অনুষ্ঠানে বিজয়ের কিছু মন্তব্য এবং বাগদানের আংটি ও প্রাক-বিবাহ অনুষ্ঠান ঘিরে সামাজিক মাধ্যমে আলোচনা-সমালোচনার ঝড় উঠেছিল। সে সময় নেটিজেনদের কটাক্ষ এবং ভুয়া ও বিভ্রান্তিকর তথ্য ছড়ানোর প্রতিবাদে ইনস্টাগ্রামে বিবৃতি দেওয়ার পাশাপাশি হায়দরাবাদ সাইবার ক্রাইম কর্তৃপক্ষের কাছে অভিযোগও দায়ের করেছিলেন এই তারকা জুটি।

ব্যক্তিগত জীবনের পাশাপাশি নতুন সিনেমা ‘মাইসা’র প্রচারে ব্যস্ত সময় পার করছেন রাশমিকা। নবাগত নির্মাতা রবীন্দ্র পুল্লে পরিচালিত এই সিনেমায় তাকে দেখা যাবে একজন গোন্ড আদিবাসী নারীর চরিত্রে।  

 

 

আয়শা/২২ নভেম্বর ২০২৬,/সন্ধ্যা ৬:৩৪

▎সর্বশেষ

ad