ব্রেকিং নিউজ
টেস্ট বাবদ চিকিৎসকরা বছরে কমিশন পান ১৮৬১ কোটি টাকা রংপুর রেঞ্জে কুইক রেসপন্স টিম এর বিশেষ অভিযানে ১৬৭ জন গ্রেফতার ডুপডা’র নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত ২৪ ঘণ্টায় রংপুর রেঞ্জের ৭ জেলায় ৪১ জন গ্রেফতার কুড়িগ্রামে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতা গ্রেফতার শেখ হাসিনার পাসপোর্ট চাওয়াটা রাজনৈতিক স্ট্যান্টবাজি: চিফ প্রসিকিউটর খালেদা জিয়ার প্রথম মৃত্যুবার্ষিকীতে ব্যাপক আয়োজন’ করছে বিএনপি রংপুরে আইজিপির উদ্যোগে প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের উদ্বোধন আইজিপির বক্তব্যকে সময়োপযোগী ও সঠিক বলল পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন ‘ক্রসফায়ার’ নিয়ে আইজিপি’র বক্তব্যের ভুল ব্যাখ্যা দেয়া হচ্ছে

শিশু ধর্ষণচেষ্টার দায়ে যুবকের ১০ বছরের কারাদণ্ড

Ayesha Siddika | আপডেট: ২২ নভেম্বর ২০২৬ - ০৬:৩৫:৩৯ পিএম

ডেস্ক নিউজ : ফরিদপুরের মধুখালীতে চার বছর বয়সি এক শিশুকে ধর্ষণচেষ্টার দায়ে আশরাফুল (২৮) নামে এক যুবককে ১০ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। 

রোববার (২২ নভেম্বর) দুপুর ১টার দিকে ফরিদপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক জেলা ও দায়রা জজ শামীমা পারভীন এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন। পরে পুলিশি পাহারায় তাকে ফরিদপুর জেলা কারাগারে পাঠানো হয়।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, আশরাফুল মধুখালী উপজেলার একটি গ্রামের বাসিন্দা। ভুক্তভোগী শিশুটির পরিবার তাদের প্রতিবেশী ছিল। ২০২৪ সালের ১ অক্টোবর সকাল ৭টার দিকে শিশুটির মা রান্নাঘরে রান্না করছিলেন। এ সময় আশরাফুল তাদের বাড়িতে গিয়ে শিশুটির খোঁজখবর নেন এবং ঘরে প্রবেশ করেন। কিছুক্ষণ পর শিশুটির কান্নার শব্দ শুনে তার মা ঘরে গিয়ে দেখেন, আশরাফুল দ্রুত সেখান থেকে পালিয়ে যাচ্ছেন। পরে শিশুটি তার মাকে জানায়, আশরাফুল তাকে যৌন নিপীড়ন করেছে এবং বিষয়টি কাউকে না জানাতে হুমকি দিয়েছে। 

এ ঘটনায় ৭ অক্টোবর শিশুটির মা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে আশরাফুলকে একমাত্র আসামি করে মধুখালী থানায় মামলা করেন। মামলাটি তদন্ত করেন মধুখালী থানার উপ-পরিদর্শক মো. নয়ন ভূঁইয়া। তদন্ত শেষে ২০২৫ সালের ১৭ জানুয়ারি তিনি আশরাফুলকে একমাত্র অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন।

রায়ের বিষয়টি নিশ্চিত করে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পিপি গোলাম রব্বানী ভূঁইয়া বলেন, এ রায়ের মাধ্যমে দেশে আইনের শাসন প্রতিষ্ঠিত হয়েছে। একই সঙ্গে এ ধরনের অপরাধের প্রবণতা কমাতে রায়টি ভূমিকা রাখবে।

 

 

আয়শা/২২ নভেম্বর ২০২৬,/সন্ধ্যা ৬:৩৪

▎সর্বশেষ

ad