ব্রেকিং নিউজ
টেস্ট বাবদ চিকিৎসকরা বছরে কমিশন পান ১৮৬১ কোটি টাকা রংপুর রেঞ্জে কুইক রেসপন্স টিম এর বিশেষ অভিযানে ১৬৭ জন গ্রেফতার ডুপডা’র নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত ২৪ ঘণ্টায় রংপুর রেঞ্জের ৭ জেলায় ৪১ জন গ্রেফতার কুড়িগ্রামে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতা গ্রেফতার শেখ হাসিনার পাসপোর্ট চাওয়াটা রাজনৈতিক স্ট্যান্টবাজি: চিফ প্রসিকিউটর খালেদা জিয়ার প্রথম মৃত্যুবার্ষিকীতে ব্যাপক আয়োজন’ করছে বিএনপি রংপুরে আইজিপির উদ্যোগে প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের উদ্বোধন আইজিপির বক্তব্যকে সময়োপযোগী ও সঠিক বলল পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন ‘ক্রসফায়ার’ নিয়ে আইজিপি’র বক্তব্যের ভুল ব্যাখ্যা দেয়া হচ্ছে

গঙ্গার পানিবণ্টন চুক্তি নিয়ে বাংলাদেশ-ভারতের বৈঠক শুরু

Ayesha Siddika | আপডেট: ২২ নভেম্বর ২০২৬ - ০৬:৩০:৩৬ পিএম

ডেস্ক নিউজ : বাংলাদেশ ও ভারতের মধ্যে যৌথ নদী কমিশনের (জেআরসি) ৯১তম যৌথ কমিটির বৈঠক শুরু হয়েছে। দুই দিনব্যাপী এ বৈঠকে ১৯৯৬ সালের গঙ্গার পানিবণ্টন চুক্তির বাস্তবায়ন পরিস্থিতি পর্যালোচনাকে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। পাশাপাশি গঙ্গা ও পদ্মা নদীর পানিপ্রবাহ ও বণ্টনসংক্রান্ত তথ্য-উপাত্ত বিনিময় করবেন দুই দেশের প্রতিনিধিরা।

রোববার (২২ নভেম্বর) রাজধানীর একটি হোটেলে বৈঠকের প্রথম দিনের আলোচনা চলছে। সংশ্লিষ্টরা জানিয়েছেন, এবারের বৈঠকে গঙ্গার পানিবণ্টন চুক্তির বাস্তবায়ন অগ্রগতি এবং দুই দেশের মধ্যে নদীর পানিপ্রবাহসংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হবে।

১৯৯৬ সালে স্বাক্ষরিত গঙ্গার পানিবণ্টন চুক্তির মেয়াদ আগামী ১২ ডিসেম্বর শেষ হতে যাচ্ছে। এ কারণে চুক্তির মেয়াদ শেষ হওয়ার আগে জেআরসির এবারের বৈঠককে বিশেষ তাৎপর্যপূর্ণ মনে করা হচ্ছে। তবে চুক্তির নবায়ন কিংবা মেয়াদ বাড়ানোর বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার আনুষ্ঠানিক এখতিয়ার যৌথ কমিটির নেই।

বৈঠকে বাংলাদেশের ছয় সদস্যের প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন যৌথ নদী কমিশনের সদস্য মো. আনোয়ার কাদির। অন্যদিকে ভারতের প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন দেশটির যৌথ নদী কমিশনের সদস্য শরদ চন্দ্র।

দুই দেশের মধ্যে অভিন্ন নদীর পানিবণ্টন, পানি ব্যবস্থাপনা ও পারস্পরিক সহযোগিতার বিষয়গুলো নিয়ে আলোচনার ক্ষেত্রে যৌথ নদী কমিশনের বৈঠক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এবারের বৈঠকে গঙ্গার পানিবণ্টন চুক্তির বাস্তবায়ন পরিস্থিতি পর্যালোচনার পাশাপাশি সংশ্লিষ্ট তথ্য-উপাত্ত বিনিময়েও গুরুত্ব দেওয়া হচ্ছে।

 

 

আয়শা/২২ নভেম্বর ২০২৬,/সন্ধ্যা ৬:২৮

▎সর্বশেষ

ad