ব্রেকিং নিউজ
টেস্ট বাবদ চিকিৎসকরা বছরে কমিশন পান ১৮৬১ কোটি টাকা রংপুর রেঞ্জে কুইক রেসপন্স টিম এর বিশেষ অভিযানে ১৬৭ জন গ্রেফতার ডুপডা’র নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত ২৪ ঘণ্টায় রংপুর রেঞ্জের ৭ জেলায় ৪১ জন গ্রেফতার কুড়িগ্রামে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতা গ্রেফতার শেখ হাসিনার পাসপোর্ট চাওয়াটা রাজনৈতিক স্ট্যান্টবাজি: চিফ প্রসিকিউটর খালেদা জিয়ার প্রথম মৃত্যুবার্ষিকীতে ব্যাপক আয়োজন’ করছে বিএনপি রংপুরে আইজিপির উদ্যোগে প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের উদ্বোধন আইজিপির বক্তব্যকে সময়োপযোগী ও সঠিক বলল পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন ‘ক্রসফায়ার’ নিয়ে আইজিপি’র বক্তব্যের ভুল ব্যাখ্যা দেয়া হচ্ছে

মাটিরাঙ্গা সীমান্তে অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টাকালে ৩ বাংলাদেশি আটক।

Ayesha Siddika | আপডেট: ১৭ নভেম্বর ২০২৬ - ০৬:৩৯:৪৭ পিএম

লাইফ স্টাইল ডেস্ক : আজ মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, আজ চাঁদ মকর রাশিতে গোচর করবে। সারা রাত থাকবে কার্তিক শুক্লা অষ্টমী তিথি, তারপর শুরু হবে কার্তিক শুক্লা নবমী তিথি। এর পাশাপাশি আজ থাকবে বৃদ্ধি যোগ ও ধ্রুব যোগের প্রভাব।

ভাগ্য সম্পর্কে আগাম ধারণা পেতে আসুন এক নজরে জেনে নিই, মেষ থেকে মীন ১২ রাশির আজকের ভাগ্য-

১। মেষ: আজ আয় মন্দ হবে না মেষ রাশির জাতকদের। প্রতিবেশীর থেকে কোনও উপকার পেতে পারেন। আগের আটকে থাকা টাকা আজ পেয়ে যেতে পারেন। মায়ের শরীর খারাপ হওয়ার সম্ভাবনা রয়েছে। দাম্পত্যে মতভেদ বাড়বে। কমিশন ভিত্তিক কাজে আয় বাড়তে পারে।

২। বৃষ: বিবেচনাহীন লগ্নিতে অর্থব্যয় হতে পারে বৃষ রাশির জাতকদের। কিছু পেতে আজ হঠাৎ বাধা আসতে পারে। কর্মক্ষেত্রে আপনার দায়িত্বের পরিধি বাড়বে। ঘর-বাড়ি সংক্রান্ত আইনি জটিলতা বাড়বে। উচ্চ রক্তচাপের সমস্যা বাড়তে পারে।

৩। মিথুন: আজ কর্মক্ষেত্রে অপবাদের শিকার হতে পারেন মিথুন রাশির জাতকরা। এই মুহূর্তে চাকরি না বদলানোই ভালো। ব্যবসায়ীরা উপার্জনের নতুন পথ পেতে পারেন। দাম্পত্যে সুসম্পর্ক বজায় থাকবে। প্রয়োজনের অতিরিক্ত খরচের সম্ভাবনা রয়েছে।

৪। কর্কট: শিল্পীরা প্রতিভার স্বীকৃতি ও সম্মান লাভ করবেন। অচেনা ব্যক্তির সাহায্য পেতে পারেন। দ্বিধা ত্যাগ করলে সঠিক সিদ্ধান্ত গ্রহণ করতে সক্ষম হবেন। সচেতন থাকুন, না হলে প্রতারিত হওয়ার সম্ভাবনা রয়েছে। কর্মসূত্রে বিদেশ যাত্রা বা বদলি হতে পারে।

৫। সিংহ: আজ আগুন থেকে বিপদ আছে সিংহ রাশির জাতকদের। নতুন বাড়ি নির্মাণের সুযোগ আসতে পারে। অপ্রয়োজনে অতিরিক্ত অর্থব্যয় হতে পারে। প্রতিযোগিতামূলক ক্ষেত্রে সাফল্য পাওয়ার আশা কম। দাম্পত্যে মতপার্থক্য হতে পারে। ভ্রমণ গিয়ে বিপদে পড়তে পারেন।

৬। কন্যা: আইনি সমস্যার সহজ সমাধান হতে পারে। জনকল্যাণ বা সেবামূলক কাজে অর্থ ব্যয় হতে পারে। সংক্রামক রোগের প্রবণতা বাড়তে পারে। বড় ভাইয়ের ক্ষতি হতে পারে। ঋণ নেওয়া থেকে বিরত থাকুন। ব্যবসায় ক্রেতার সঙ্গে সমস্যায় জড়াতে পারেন। দূরে কোথাও চাকরি পেতে পারেন।

৭। তুলা: আইনি কাজকর্মের সঙ্গে যুক্ত ব্যক্তিরা আজ আর্থিক সুবিধা লাভ করবেন। অর্থ উপার্জন বাড়বে। কিডনির অসুখে সমস্যা বাড়তে পারে। চাকরি সূত্রে অন্য কোথাও যাওয়ার সম্ভাবনা আছে। বিচক্ষণতার সঙ্গে সঠিক আর্থিক পরিকল্পনা গ্রহণ করতে হবে।

৮। বৃশ্চিক: ব্যবসায় নতুন কোনও উদ্যোগ বা বিনিয়োগের জন্য আজকের দিনটি শুভ। ভাইয়ের সঙ্গে গোলমাল হতে পারে। পারিপার্শ্বিক চাপ থেকে নিজেকে মুক্ত রাখুন। ছোটখাটো বাণিজ্যিক ভ্রমণ হতে পারে। দুধ ও সুগন্ধি তেলের মতো তরলের ব্যবসায় লাভ হবে। কর্মক্ষেত্রে পরিশ্রমের ফল পেতে পারেন।

৯। ধনু: পুরোনো অসুখ ফিরে আসতে পারে। অংশীদারি ব্যবসা আজ লাভজনক হবে। অপ্রাসঙ্গিক খরচ বাড়তে পারে। চাকরির প্রবেশিকা পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার যোগ রয়েছে। উত্তরাধিকার সূত্রে আকস্মিক অর্থপ্রাপ্তি হতে পারে। চিকিৎসা সংক্রান্ত খরচ বাড়বে।

১০। মকর: ব্যবসায় হঠকারিতায় নেওয়া কোনও সিদ্ধান্ত ভুল হতে পারে। আজ আগুন থেকে সতর্ক থাকুন মকর রাশির জাতকরা। যানবাহনে যান্ত্রিক ত্রুটির আশঙ্কা রয়েছে। দাম্পত্য জীবনে অশান্তি চরমে উঠবে। কোনও কারণে ঋণ নিতে হতে পারে।

১১। কুম্ভ: জলবাহিত বা সংক্রামক রোগে সমস্যায় পড়তে পারেন কুম্ভ রাশির জাতকরা। চিকিৎসা বিভ্রাট হওয়ার সম্ভাবনা রয়েছে। সরকারি চাকরি পাওয়ার যোগ রয়েছে। নতুন সম্পর্কে জড়াতে পারেন। ঋণ নেওয়া থেকে আজ বিরত থাকুন।

১২। মীন: আজ শত্রুতার কারণে আইনি সমস্যার মুখে পড়তে পারেন। ব্যবসায় মুনাফা ভালো হবে। মানসিক উদ্বেগ বাড়তে পারে। সরকারি চাকরি পাওয়ার আশা আছে। পুরোনো বন্ধুর সাহায্য পেতে পারেন। গুরুজনের স্বাস্থ্য উদ্বেগের কারণ হতে পারে।

 

 

আয়শা/১৭ নভেম্বর ২০২৬,/সন্ধ্যা ৬:৩০

▎সর্বশেষ

ad