ব্রেকিং নিউজ
টেস্ট বাবদ চিকিৎসকরা বছরে কমিশন পান ১৮৬১ কোটি টাকা রংপুর রেঞ্জে কুইক রেসপন্স টিম এর বিশেষ অভিযানে ১৬৭ জন গ্রেফতার ডুপডা’র নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত ২৪ ঘণ্টায় রংপুর রেঞ্জের ৭ জেলায় ৪১ জন গ্রেফতার কুড়িগ্রামে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতা গ্রেফতার শেখ হাসিনার পাসপোর্ট চাওয়াটা রাজনৈতিক স্ট্যান্টবাজি: চিফ প্রসিকিউটর খালেদা জিয়ার প্রথম মৃত্যুবার্ষিকীতে ব্যাপক আয়োজন’ করছে বিএনপি রংপুরে আইজিপির উদ্যোগে প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের উদ্বোধন আইজিপির বক্তব্যকে সময়োপযোগী ও সঠিক বলল পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন ‘ক্রসফায়ার’ নিয়ে আইজিপি’র বক্তব্যের ভুল ব্যাখ্যা দেয়া হচ্ছে

ফিজিতে বাংলাদেশের পোশাক ও পাটপণ্যের বাজার সম্প্রসারণের সম্ভাবনা: বাণিজ্যমন্ত্রী

Ayesha Siddika | আপডেট: ১৭ নভেম্বর ২০২৬ - ০৫:৩১:৪৪ পিএম

ডেস্ক নিউজ : বাংলাদেশের তৈরি পোশাক, পাটজাত পণ্য ও দক্ষ জনশক্তির জন্য নতুন সম্ভাবনাময় বাজার হয়ে উঠতে পারে প্রশান্ত মহাসাগরীয় দ্বীপরাষ্ট্র ফিজি। পাশাপাশি দেশটির কৃষি, মৎস্য ও খাদ্য প্রক্রিয়াকরণ খাতে বাংলাদেশি উদ্যোক্তাদের বিনিয়োগের সুযোগ রয়েছে।

দুই দেশের বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্ক সম্প্রসারণে যৌথ উদ্যোগ নেওয়ার বিষয়েও আলোচনা হয়েছে। মঙ্গলবার (১৭ নভেম্বর) সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ে বাংলাদেশে নিযুক্ত ফিজির অনাবাসিক হাইকমিশনার জগন্নাথ সামির সঙ্গে বৈঠকে এসব বিষয়ে আলোচনা করেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।

বৈঠকে হাইকমিশনার জানান, প্রায় ৯ লাখ ৩০ হাজার জনসংখ্যার ফিজিতে প্রতিবছর ১০ লাখের বেশি পর্যটক ভ্রমণ করেন। পর্যটন ও হোটেলশিল্পের চাহিদা পূরণে দেশটিকে প্রায় ৫০ শতাংশ খাদ্যপণ্য আমদানি করতে হয়। ফলে ফলমূল ও শাকসবজি উৎপাদন, খাদ্য প্রক্রিয়াকরণ এবং মৎস্য খাতে বাংলাদেশি উদ্যোক্তাদের বিনিয়োগের বড় সুযোগ রয়েছে।

তিনি আরও জানান, ফিজিতে বিনিয়োগের মাধ্যমে অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, যুক্তরাষ্ট্র ও কানাডার বাজারে শুল্কমুক্ত বা অগ্রাধিকারমূলক প্রবেশাধিকার পাওয়ার সুযোগ রয়েছে। বিদেশি বিনিয়োগকারীদের জন্য দেশটিতে কর অবকাশ সুবিধাও দেওয়া হচ্ছে। এ ছাড়া প্লাস্টিকের বিকল্প পরিবেশবান্ধব পণ্যের চাহিদা বাড়ায় বাংলাদেশের পাটজাত পণ্য ও ব্যাগ রপ্তানির সম্ভাবনা তৈরি হয়েছে। 

জনশক্তি রপ্তানিতেও নতুন সম্ভাবনা

ফিজিতে দক্ষ ও আধাদক্ষ কর্মীর ঘাটতি রয়েছে। দেশটির অনেক দক্ষ কর্মী উন্নত আয়ের আশায় অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে চলে যাওয়ায় এ চাহিদা তৈরি হয়েছে। বাংলাদেশ থেকে কর্মী নেওয়ার বিষয়ে দুই দেশের মধ্যে শ্রম স্থানান্তর (লেবার মোবিলিটি) সংক্রান্ত সমঝোতা স্মারক স্বাক্ষরের প্রক্রিয়া চূড়ান্ত পর্যায়ে রয়েছে। কর্মীদের পাশাপাশি তাদের পরিবারের সদস্যদের বসবাসের সুযোগ দেওয়ার বিষয়েও ফিজি ইতিবাচক বলে জানান হাইকমিশনার।

বৈঠকে বাণিজ্যমন্ত্রী দুই দেশের ব্যবসায়ী সম্প্রদায়ের মধ্যে যোগাযোগ বাড়াতে চেম্বার অব কমার্সগুলোর মধ্যে সংযোগ স্থাপন এবং বিজনেস-টু-বিজনেস (বিটুবি) বৈঠক আয়োজনের প্রস্তাব দেন।

এ ছাড়া দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্ক প্রাতিষ্ঠানিক রূপ দিতে যৌথ বাণিজ্য কমিশন গঠন অথবা বাণিজ্যবিষয়ক সমঝোতা স্মারক স্বাক্ষরের বিষয়ে উভয় পক্ষ একমত হয়। বৈঠকে বাণিজ্য মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

 

আয়শা/১৭ নভেম্বর ২০২৬,/বিকাল ৫:২২

▎সর্বশেষ

ad