ডেস্ক নিউজ : ত্রয়োদশ জাতীয় সংসদের চলতি অধিবেশন শেষ না হওয়া পর্যন্ত সরকারদলীয় সব সংসদ সদস্যকে যথাসময়ে সংসদে উপস্থিত থাকার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সংসদের দৈনন্দিন কার্যক্রমেও তাদের অংশ নিতে বলেছেন তিনি।
গত ৯ নভেম্বর ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন শুরু হয়। সংসদের কার্য উপদেষ্টা কমিটির সিদ্ধান্ত অনুযায়ী, বুধবার পর্যন্ত এ অধিবেশন চলার কথা রয়েছে। শুক্র ও শনিবার বাদে প্রতিদিন বিকাল ৪টা ২০ মিনিটে সংসদের বৈঠক বসার সময় নির্ধারণ করা হয়, পরে যা ৫ মিনিট কমিয়ে ৪টা ১৫ মিনিট নির্ধারণ করা হয়। এ অধিবেশনে প্রধানমন্ত্রীর কাছে ১৭৪টি এবং অন্য মন্ত্রীদের কাছে ৩ হাজার ৫৭৭টি প্রশ্ন জমা পড়েছে। এ ছাড়া তৃতীয় অধিবেশনের পর জারি হওয়া তিনটি অধ্যাদেশ চলতি অধিবেশনে উপস্থাপনের কথা রয়েছে।
আয়শা/১৭ নভেম্বর ২০২৬,/বিকাল ৫:২২
