ব্রেকিং নিউজ
টেস্ট বাবদ চিকিৎসকরা বছরে কমিশন পান ১৮৬১ কোটি টাকা রংপুর রেঞ্জে কুইক রেসপন্স টিম এর বিশেষ অভিযানে ১৬৭ জন গ্রেফতার ডুপডা’র নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত ২৪ ঘণ্টায় রংপুর রেঞ্জের ৭ জেলায় ৪১ জন গ্রেফতার কুড়িগ্রামে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতা গ্রেফতার শেখ হাসিনার পাসপোর্ট চাওয়াটা রাজনৈতিক স্ট্যান্টবাজি: চিফ প্রসিকিউটর খালেদা জিয়ার প্রথম মৃত্যুবার্ষিকীতে ব্যাপক আয়োজন’ করছে বিএনপি রংপুরে আইজিপির উদ্যোগে প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের উদ্বোধন আইজিপির বক্তব্যকে সময়োপযোগী ও সঠিক বলল পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন ‘ক্রসফায়ার’ নিয়ে আইজিপি’র বক্তব্যের ভুল ব্যাখ্যা দেয়া হচ্ছে

জাতীয় লিগে রেকর্ড শিরোপা জিতল খুলনা

Ayesha Siddika | আপডেট: ১৭ নভেম্বর ২০২৬ - ০৬:০০:৪১ পিএম

স্পোর্টস ডেস্ক : জাতীয় লিগে রেকর্ড ৮মবার শিরোপা জিতল খুলনা। দীর্ঘ সাত বছর পর মঙ্গলবার ফের শিরোপা জিতল খুলনা। সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে রংপুরকে ৯ উইকেটে হারিয়ে শিরোপা নিজেদের করে নেয় দক্ষিণাঞ্চলের দলটি। এর আগে সবশেষ ২০১৯-২০ মৌসুমে চ্যাম্পিয়ন হয়েছিল খুলনা।

দ্বিতীয় ইনিংসে ৪৯ ওভারে ৯ উইকেটে ১৯৪ রানে আজ চতুর্থ দিনের খেলা শুরু করে রংপুর। তবে রংপুর আর কোনো রান যোগ করতে পারেনি। দিনের খেলার দ্বিতীয় বলেই মিম মোসাদ্দেককে (২৩) ফিরিয়ে রংপুরের ইনিংসের ইতি টানেন খুলনার পেসার সফর আলী। আগে ১৬ রানের লিড থাকায় খুলনার সামনে স্কোরটা দাঁড়ায় ২০১ রানের।

২০১ রানের লক্ষ্যে নেমে আজিজুল হাকিম তামিম-এনামুল হক বিজয় ২২ ওভারে ১২৩ রানের উদ্বোধনী জুটি গড়েন। ২২তম ওভারের শেষ বলে বিজয়কে বোল্ড করে জুটি ভাঙেন রংপুরের পেসার আবু হাসিম। ৬৮ বলে ১১ চার ও ২ ছক্কায় ৮১ রান করেন বিজয়। এরপর তিন নম্বরে নামা কালাম সিদ্দিকী আলিন ও আজিজুল হাকিম তামিম ৭৮ রানের অবিচ্ছেদ্য জুটি গড়েন। ৯ উইকেটের জয়ে অষ্টম এনসিএল জয়ের পর ম্যাচসেরা হয়েছেন খুলনার পেসার সফর আলী। ১০৪ রানে নিয়েছেন ৯ উইকেট। যার মধ্যে দ্বিতীয় ইনিংসে ৪০ রানে নিয়েছেন ৫ উইকেট।

এর আগে টস হেরে আগে ব্যাটিং পাওয়া রংপুর প্রথম ইনিংসে ৮৮.৩ ওভারে ৩৩৮ রানে গুটিয়ে গেছে। অধিনায়ক আব্দুল্লাহ আল মামুনের ৭৩ রানই দলের সর্বোচ্চ। খুলনা এরপর প্রথম ইনিংসে ৮১.২ ওভারে ৩২২ রানে গুটিয়ে গেছে। উইকেটরক্ষক ব্যাটার ১৪১ বলে ১৫ চারে করেন ১০৫ রান। অধিনায়ক মোহাম্মদ মিঠুন করেন ৭৪ রান। ৯১ বলের ইনিংসে মেরেছেন ৯ চার ও ১ ছক্কা। রংপুরের তাফসির আরাফাত তাসিব নিয়েছেন ৪ উইকেট।

৭ ম্যাচে ৪ জয় ও ৩ ড্রয়ে ৩৯ পয়েন্ট নিয়ে ২০২৬-২৭ এনসিএলের পয়েন্ট তালিকার শীর্ষে থেকে শেষ করল খুলনা। দুইয়ে থাকা সিলেটের পয়েন্ট ৩২। সাত ম্যাচ খেলে তিনটি করে ম্যাচ জিতেছে ও ড্র করেছে তারা। হেরেছে এক ম্যাচ। গতকাল তিন দিনে শেষ হওয়া ম্যাচে বরিশালকে ইনিংসে হারায় খুলনা।

 

 

আয়শা/১৭ নভেম্বর ২০২৬,/সন্ধ্যা ৬:০০

▎সর্বশেষ

ad