ব্রেকিং নিউজ
টেস্ট বাবদ চিকিৎসকরা বছরে কমিশন পান ১৮৬১ কোটি টাকা রংপুর রেঞ্জে কুইক রেসপন্স টিম এর বিশেষ অভিযানে ১৬৭ জন গ্রেফতার ডুপডা’র নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত ২৪ ঘণ্টায় রংপুর রেঞ্জের ৭ জেলায় ৪১ জন গ্রেফতার কুড়িগ্রামে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতা গ্রেফতার শেখ হাসিনার পাসপোর্ট চাওয়াটা রাজনৈতিক স্ট্যান্টবাজি: চিফ প্রসিকিউটর খালেদা জিয়ার প্রথম মৃত্যুবার্ষিকীতে ব্যাপক আয়োজন’ করছে বিএনপি রংপুরে আইজিপির উদ্যোগে প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের উদ্বোধন আইজিপির বক্তব্যকে সময়োপযোগী ও সঠিক বলল পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন ‘ক্রসফায়ার’ নিয়ে আইজিপি’র বক্তব্যের ভুল ব্যাখ্যা দেয়া হচ্ছে

ভারতের নীরব ভূমিকা আমাদের জন্য শঙ্কার: হাসনাত আবদুল্লাহ

Ayesha Siddika | আপডেট: ১৭ নভেম্বর ২০২৬ - ০৫:৩৪:৪১ পিএম

ডেস্ক নিউজ : জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ বলেছেন, অনেকেই বলা শুরু করেছেন, ভারত হচ্ছে সন্ত্রাসীদের আশ্রয়স্থল। যারা মানুষ হত্যা করে পালিয়েছেন, ভারত তাদের আশ্রয় দিয়েছে। তবে এ বিষয়ে ভারতের নীরব ভূমিকা আমাদের জন্য শঙ্কার।

মঙ্গলবার (১৭ নভেম্বর) দলের কেন্দ্রীয় কার্যালয়ে ‘খুনি শেখ হাসিনার রায় ঘোষণার এক বছর, বিচার, প্রত্যর্পণ ও রাষ্ট্রের দায়বদ্ধতা’ শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। হাসনাত আবদুল্লাহ বলেন, আওয়ামী লীগ এখনো ভারতে বসে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করে যাচ্ছে। তাদের বিচার কার্যকর করতে হবে। এ ক্ষেত্রে বিএনপির দ্বিচারিতা রয়েছে। যারা দেশের বাইরে পালিয়ে আছে, তাদের মৃত্যুদণ্ড দেওয়া হচ্ছে। আর যারা দেশে রয়েছে, তাদের শুধু কারাদণ্ড দেওয়া হচ্ছে।

গার্মেন্টস শ্রমিকদের বিক্ষোভ ন্যায্য আন্দোলন উল্লেখ করে এনসিপির এই নেতা বলেন, কিন্তু এই আন্দোলনে আওয়ামী লীগ আলু পোড়া খেতে এসেছে। তাই শ্রমিকদের সচেতন হতে হবে, আপনাদের ন্যায্য আন্দোলনে যাতে আওয়ামী লীগ প্রবেশ করতে না পারে।

সভায় এনসিপির যুগ্ম আহ্বায়ক নুসরাত তাবাসসুম বলেন, সারা দেশ থেকে লোক ভাড়া করে নিয়ে কোনো একটি জেলায় (গোপালগঞ্জ) নাশকতা করার অধিকার কারও নেই। তাদের যেকোনো নাশকতার চেষ্টা আপনারা তুড়ি মেরে উড়িয়ে দিন।

তিনি বলেন, স্বৈরাচার শেখ হাসিনার রায় হয়েছে, এটি আনন্দের বিষয়। তবে রায় কার্যকর করতে সরকারকে যথাযথ উদ্যোগ নিতে হবে। মনে রাখতে হবে, সরকারের হানিমুন পিরিয়ড শেষ। এখন সরকারের ভালো কিছু করে দেখানোর সময়। দলটির আরেক যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার বলেন, সারা দেশে এখন আওয়ামী লীগের লক্ষ্যবস্তু এনসিপি। কারণ, আওয়ামী লীগ জানে, এনসিপি থাকলে বাংলাদেশের কোথাও তাদের জায়গা হবে না।

তিনি বলেন, হবিগঞ্জের একজন চিহ্নিত সন্ত্রাসীর নেতৃত্বে লন্ডনে এনসিপি নেতা নাহিদ ইসলামকে হেনস্তা ও হামলা করা হয়েছে। বিএনপি সরকার কি পারে না, এসব সন্ত্রাসীকে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করতে? কিন্তু তারা তা করবে না।

এনসিপির সিনিয়র যুগ্ম সদস্যসচিব সারজিস আলম বলেন, ভারত শেখ হাসিনাকে আশ্রয় দিয়ে রেখেছে। এখন ভারতকেই সিদ্ধান্ত নিতে হবে, তারা কোন ফর্মুলায় বাংলাদেশের সঙ্গে সম্পর্ক রাখতে চায়। যাদের আশ্রয় দিয়েছে, তাদের মাধ্যমে, নাকি বাংলাদেশ সরকারের মাধ্যমে?

 

 

আয়শা/১৭ নভেম্বর ২০২৬,/বিকাল ৫:২২

▎সর্বশেষ

ad