ব্রেকিং নিউজ
টেস্ট বাবদ চিকিৎসকরা বছরে কমিশন পান ১৮৬১ কোটি টাকা রংপুর রেঞ্জে কুইক রেসপন্স টিম এর বিশেষ অভিযানে ১৬৭ জন গ্রেফতার ডুপডা’র নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত ২৪ ঘণ্টায় রংপুর রেঞ্জের ৭ জেলায় ৪১ জন গ্রেফতার কুড়িগ্রামে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতা গ্রেফতার শেখ হাসিনার পাসপোর্ট চাওয়াটা রাজনৈতিক স্ট্যান্টবাজি: চিফ প্রসিকিউটর খালেদা জিয়ার প্রথম মৃত্যুবার্ষিকীতে ব্যাপক আয়োজন’ করছে বিএনপি রংপুরে আইজিপির উদ্যোগে প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের উদ্বোধন আইজিপির বক্তব্যকে সময়োপযোগী ও সঠিক বলল পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন ‘ক্রসফায়ার’ নিয়ে আইজিপি’র বক্তব্যের ভুল ব্যাখ্যা দেয়া হচ্ছে

আঙুর নাকি কিসমিস, কোনটির পুষ্টিগুণ বেশি?

Ayesha Siddika | আপডেট: ১৭ নভেম্বর ২০২৬ - ০৬:০৬:০২ পিএম

লাইফ স্টাইল ডেস্ক : সব বয়সি মানুষের কাছেই মিষ্টি ও মৌসুমি ফল হিসেবে আঙুর অত্যন্ত জনপ্রিয়। আর কিসমিস হলো এই ফলেরই শুকানো রূপ। বিভিন্ন মিষ্টি খাবারে স্বাদ বাড়াতে কিসমিস নিয়মিত ব্যবহার করা হয়। আঙুর এবং কিসমিসের পুষ্টিগুণের তুলনামূলক বিশ্লেষণে দেখা যায়, আঙুরে প্রায় ৮০ শতাংশ পানি থাকে, যেখানে কিসমিসে পানির পরিমাণ মাত্র ১৫ শতাংশ। আঙুরের তুলনায় কিসমিসের অ্যান্টিঅক্সিডেন্ট ক্ষমতা প্রায় তিন গুণ বেশি। তবে কিসমিসের তুলনায় আঙুরে ভিটামিনের পরিমাণ বেশি থাকে। আঙুরে প্রচুর পরিমাণে ভিটামিন কে, ই, সি, বি১ এবং বি২ রয়েছে, যা কিসমিসে তুলনামূলক কম পরিমাণে থাকে।

যারা ডায়েট করেন, তাদের জন্য ফল অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অংশ। আঙুরে খুব কম ক্যালোরি থাকে এবং এটি ফাইবারে ভরপুর, যা অনেকক্ষণ পেট ভরিয়ে রেখে অতিরিক্ত ক্ষুধাবোধ রোধ করতে সাহায্য করে। তবে আঙুরের তুলনায় কিসমিসে ক্যালোরির পরিমাণ অনেক বেশি থাকে। আঙুর শুকানোর প্রক্রিয়ায় এর অ্যান্টিঅক্সিডেন্ট ও শর্করা ঘনীভূত হয়ে ক্যালোরিতে রূপ নেয়। আধা কাপ কিসমিসে প্রায় ২৫০ ক্যালোরি থাকে, অথচ সমপরিমাণ আঙুরে মাত্র ৩০ ক্যালোরি থাকে।

অতিরিক্ত পুষ্টির জন্য কিসমিস বেশ উপকারী। কিসমিস ফাইবার, পটাশিয়াম, আয়রন এবং প্রয়োজনীয় খনিজের একটি ভালো উৎস। এতে টারটারিক অ্যাসিড নামক একটি উপাদান থাকে, যার প্রদাহরোধী বা অ্যান্টি-ইনফ্ল্যামেটরি বৈশিষ্ট্য রয়েছে। গবেষণায় দেখা গেছে, টারটারিক অ্যাসিড অন্ত্রের কার্যকারিতা উন্নত করতে এবং পেটের ভালো ব্যাকটেরিয়ার ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে।

অন্যদিকে, সুন্দর ত্বক পাওয়ার জন্য আঙুর খাওয়া যেতে পারে। আঙুর অ্যান্টিঅক্সিডেন্ট এবং ভিটামিন সি-তে পরিপূর্ণ। এই দুটি পুষ্টি উপাদান ত্বকের কোষগুলোকে সজীব রাখতে এবং ক্যানসার সৃষ্টিকারী অতিবেগুনি রশ্মি থেকে ত্বককে রক্ষা করতে সহায়তা করে। এ ছাড়া ত্বকের কালো দাগ ও বলিরেখা কমাতে বিভিন্ন ঘরোয়া উপায় ও ফেসপ্যাকেও আঙুর ব্যবহার করা হয়ে থাকে।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া

 

 

আয়শা/১৭ নভেম্বর ২০২৬,/সন্ধ্যা ৬:০৫

▎সর্বশেষ

ad