ব্রেকিং নিউজ
টেস্ট বাবদ চিকিৎসকরা বছরে কমিশন পান ১৮৬১ কোটি টাকা রংপুর রেঞ্জে কুইক রেসপন্স টিম এর বিশেষ অভিযানে ১৬৭ জন গ্রেফতার ডুপডা’র নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত ২৪ ঘণ্টায় রংপুর রেঞ্জের ৭ জেলায় ৪১ জন গ্রেফতার কুড়িগ্রামে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতা গ্রেফতার শেখ হাসিনার পাসপোর্ট চাওয়াটা রাজনৈতিক স্ট্যান্টবাজি: চিফ প্রসিকিউটর খালেদা জিয়ার প্রথম মৃত্যুবার্ষিকীতে ব্যাপক আয়োজন’ করছে বিএনপি রংপুরে আইজিপির উদ্যোগে প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের উদ্বোধন আইজিপির বক্তব্যকে সময়োপযোগী ও সঠিক বলল পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন ‘ক্রসফায়ার’ নিয়ে আইজিপি’র বক্তব্যের ভুল ব্যাখ্যা দেয়া হচ্ছে

দক্ষিণ আফ্রিকাকে চাপে ফেলে লাঞ্চে গেল বাংলাদেশ

Ayesha Siddika | আপডেট: ১৭ নভেম্বর ২০২৬ - ০৫:২৬:২২ পিএম

স্পোর্টস ডেস্ক : সেশনের শুরুটা প্রত্যাশামতো না হলেও শেষটা দারুণভাবে নিজেদের করে নিয়েছে বাংলাদেশ। টেম্বা বাভুমার চোটে মাঠ ছাড়ার পর নতুন বল হাতে পেয়েই দক্ষিণ আফ্রিকার ব্যাটিংয়ে আঘাত হেনেছে টাইগাররা। তাসকিন আহমেদ নিয়েছেন দুটি উইকেট, অন্যদিকে একটি উইকেট শিকার করেছেন হাসান মাহমুদ।

দ্বিতীয় দিনের মধ্যহ্ন বিরতি পর্যন্ত স্বাগতিকদের সংগ্রহ ৯০ ওভার শেষে ৭ উইকেট হারিয়ে ৩৮৬ রান। এদিকে হালকা বৃষ্টির কারণে ম্যাচ আপাতত বন্ধ আছে। এর আগে চোটের কারণে মাঠ ছাড়তে বাধ্য হয়েছেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক বাভুমা। তার পক্ষে আবার ব্যাটিংয়ে ফেরা সম্ভব হবে কি না, তা নিয়েও তৈরি হয়েছে অনিশ্চয়তা।

প্রথম ইনিংসে এখনো বাংলাদেশের চেয়ে ১৪ রানে পিছিয়ে রয়েছে প্রোটিয়ারা। ফলে প্রতিপক্ষকে দ্রুত অলআউট করতে পারলে লিড নেওয়ার সুযোগ তৈরি হবে বাংলাদেশের সামনে। বাভুমা আর ব্যাটিংয়ে ফিরতে না পারলে দক্ষিণ আফ্রিকার বাকি থাকবে মাত্র দুটি উইকেট।

তবে বাংলাদেশের সামনে বড় বাধা হয়ে দাঁড়িয়ে আছেন রায়ান রিকেলটন। ৫৬ রান নিয়ে ক্রিজে থাকা এই ব্যাটারকে দ্রুত ফিরিয়ে দিতে না পারলে ম্যাচে আবারও ঘুরে দাঁড়ানোর সুযোগ পেতে পারে দক্ষিণ আফ্রিকা।

 

 

আয়শা/১৭ নভেম্বর ২০২৬,/বিকাল ৫:২২

▎সর্বশেষ

ad