ডেস্ক নিউজ : ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র মোহাম্মদ সাঈদ খোকনকে গ্রেপ্তার করা হয়েছে।
আজ মঙ্গলবার (১৭ নভেম্বর) ভোরে রাজধানীর গুলশান বারিধারা থেকে তাকে গ্রেপ্তার করে এসআরবি।
এসআরবি-১-এর একটি দল বারিধারার রোড-৯, বাসা নম্বর ১৩ থেকে সাঈদ খোকনকে গ্রেপ্তার করে। পরে তাকে গুলশান থানা হেফাজতে নেওয়া হয়েছে। এ বিষয়ে আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
এর আগে ২০২৪ সালের ২৩ ডিসেম্বর সাবেক মেয়র সাঈদ খোকনের বিরুদ্ধে দেশত্যাগের নিষেধাজ্ঞা দিয়েছিল আদালত।
দুদকের অভিযোগে বলা হয়, সংশ্লিষ্ট ব্যক্তি তার পদের অপব্যবহার করে ও রাজনৈতিক পরিচয়ের মাধ্যমে দেশের বিভিন্ন স্থানে ও বিদেশে বিপুল পরিমাণ সম্পদ অর্জন করেছেন মর্মে তথ্য পাওয়া যাচ্ছে।
কিউটিভি/অনিমা/১৭ নভেম্বর ২০২৬,/সকাল ১১:০৮
