ব্রেকিং নিউজ
টেস্ট বাবদ চিকিৎসকরা বছরে কমিশন পান ১৮৬১ কোটি টাকা রংপুর রেঞ্জে কুইক রেসপন্স টিম এর বিশেষ অভিযানে ১৬৭ জন গ্রেফতার ডুপডা’র নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত ২৪ ঘণ্টায় রংপুর রেঞ্জের ৭ জেলায় ৪১ জন গ্রেফতার কুড়িগ্রামে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতা গ্রেফতার শেখ হাসিনার পাসপোর্ট চাওয়াটা রাজনৈতিক স্ট্যান্টবাজি: চিফ প্রসিকিউটর খালেদা জিয়ার প্রথম মৃত্যুবার্ষিকীতে ব্যাপক আয়োজন’ করছে বিএনপি রংপুরে আইজিপির উদ্যোগে প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের উদ্বোধন আইজিপির বক্তব্যকে সময়োপযোগী ও সঠিক বলল পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন ‘ক্রসফায়ার’ নিয়ে আইজিপি’র বক্তব্যের ভুল ব্যাখ্যা দেয়া হচ্ছে

ইরানের ধর্মগুরু আয়াতুল্লাহ ওয়াহিদ খোরাসানি মারা গেছেন

Anima Rakhi | আপডেট: ১৭ নভেম্বর ২০২৬ - ০৪:১০:২৭ পিএম

আন্তর্জাতিক ডেস্ক : ইরানের বিশিষ্ট শিয়া ধর্মীয় ব্যক্তিত্ব ও প্রখ্যাত ইসলামি পণ্ডিত গ্র্যান্ড আয়াতুল্লাহ শেখ হোসাইন ওয়াহিদ খোরাসানি মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ১০৫ বছর।

মঙ্গলবার (১৭ নভেম্বর) তাঁর কার্যালয় থেকে দেওয়া এক বিবৃতিতে মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে।

বিবৃতিতে বলা হয়, আয়াতুল্লাহ ওয়াহিদ খোরাসানি কয়েক দশক ধরে মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর আহলুল বাইতের শিক্ষা অধ্যয়ন, গবেষণা ও পাঠদানে নিজেকে নিয়োজিত রেখেছিলেন। আহলুল বাইতের মর্যাদা ও পবিত্রতা রক্ষার পাশাপাশি তিনি অসংখ্য বিশিষ্ট আলেম ও পণ্ডিত গড়ে তুলেছেন। এতিমদের দেখাশোনা এবং বিশেষ করে হজরত ফাতিমা যাহরা (রা.)-এর স্মরণে শোকানুষ্ঠানসহ ধর্মীয় ঐতিহ্য ও আচার-অনুষ্ঠান পুনরুজ্জীবিত করতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন তিনি।

এছাড়া বিবৃতিতে তাঁর কার্যালয় থেকে গভীর শোক প্রকাশ করা হয়েছে।

১৯২১ সালের ১ জানুয়ারি জন্মগ্রহণ করেন আয়াতুল্লাহ ওয়াহিদ খোরাসানি। জীবনের কয়েক দশক তিনি ধর্মীয় জ্ঞানচর্চা, গবেষণা ও পাঠদানে ব্যয় করেছেন। তাঁর কাছে শিক্ষা গ্রহণ করে বহু পণ্ডিত পরবর্তী সময়ে খ্যাতি অর্জন করেন।

সম্প্রতি ওয়াহিদ খোরাসানি তেহরানের একটি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। সেখানে তাঁকে দেখতে গিয়েছিলেন ইসলামি বিপ্লবের নেতা আয়াতুল্লাহ সাইয়্যেদ মুজতবা হোসাইনি খামেনেইর প্রতিনিধিরা। তথ্যসূত: তসনিম নিউজ।

কিউটিভি/অনিমা/১৭ নভেম্বর ২০২৬,/বিকাল ৪:১০

▎সর্বশেষ

ad