মোঃ জাহেরুল ইসলাম আটোয়ারী (পঞ্চগড়) প্রতিনিধি : পঞ্চগড়ের আটোয়ারীতে স্ত্রীর বিরুদ্ধে প্রতারণার অভিযোগে স্বামী সংবাদ সম্মেলন করেছে। বুধবার (২২ জুলাই) রাত ৮টায় আটোয়ারী প্রেসক্লাবে এ সংবাদ সম্মেলনের আয়োজন করেন, আটোয়ারী ডিজিটাল প্রেসের স্বত্বাধিকারী ও করতোয়া কুরিয়ার সার্ভিসের আটোয়ারী এজেন্ট মোঃ আবুল কালাম আজাদ।
তার স্ত্রী মোছাঃ রেশমি বেগম কর্তৃক প্রতারণা করে অর্থ, সোনা-গহনা ও সম্পত্তি আত্মসাতের পায়তারা করা এবং অফিসের গুরুত্বপূর্ণ কাগজপত্র গোপনে সংগ্রহ করে তা করতোয়া কুরিয়ার সার্ভিস এর প্রধান কার্যালয়ে সরবরাহ করে, আটোয়ারী শাখাটি রেশমি বেগমের নামে করার অপচেষ্টার প্রতিবাদে ও করতোয়া কুরিয়ার সার্ভিসের আটোয়ারী শাখা অতিদ্রুত পুনঃ চালুর দাবীতে এ সংবাদ সম্মেলন করা হয়।
আবুল কালাম আজাদ তার স্ত্রীর বিরুদ্ধে প্রতারণার তথ্য সমুহ উল্লেখ করে সংবাদ সম্মেলনে বিস্তারিত লিখিত বক্তব্য পাঠ করেন। এ সময় আটোয়ারী উপজেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।
আয়শা/২৩ জুলাই ২০২৬,/রাত ৮:৪৪
