ব্রেকিং নিউজ
ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই : মির্জা ফখরুল গাজী নজরুলের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা চালকের প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি: ইসি আনোয়ারুল আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ পোশাক শিল্পের বিকাশে যা প্রয়োজন, সরকার তাই করবে : প্রধানমন্ত্রী যেকোনো সময় ইসরায়েলে হামলা, হিজবুল্লাহকে প্রস্তুত থাকতে বললো ইরান যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম সরকারের প্রধান লক্ষ্য মানুষের কল্যাণ নিশ্চিত করা : স্বরাষ্ট্রমন্ত্রী ইট উৎপাদনে পরিবেশবান্ধব বিকল্প প্রযুক্তি ব্যবহারের ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর চীনের সাথে বাংলাদেশের সম্পর্ক অবিচ্ছেদ্য : মির্জা ফখরুল

যুক্তরাষ্ট্রকে সতর্ক করল রাশিয়া

Ayesha Siddika | আপডেট: ২৩ জুলাই ২০২৬ - ০৯:১০:১৭ পিএম

আন্তর্জাতিক ডেস্ক : চলমান যুদ্ধে ইউক্রেনকে অস্ত্র সহায়তা না দেওয়ার জন্য ওয়াশিংটনকে সতর্ক করেছে মস্কো। বৃহস্পতিবার ফিলিপিন্সের ম্যানিলায় মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও’র সঙ্গে বৈঠককালে রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বিষয়টি নিয়ে সতর্ক করেছেন বলে এক বিবৃতিতে জানিয়েছে রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়।

বিবৃতিতে আরও বলা হয়েছে, কিয়েভে অস্ত্র সরবরাহ অব্যাহত রাখার বিষয়টি ‘অগ্রহণযোগ্য’ বলে বৈঠকে উল্লেখ করেছেন ল্যাভরভ। ইউক্রেন যুদ্ধের অবসানে রাশিয়া একটি ‘রাজনৈতিক ও কূটনৈতিক সমাধানে’ পৌঁছাতে প্রস্তুত রয়েছে বলেও বৈঠকে জানান রুশ পররাষ্ট্রমন্ত্রী।

এদিকে, বৈঠক নিয়ে মার্কিন পররাষ্ট্র দপ্তর থেকেও একটি বিবৃতি প্রকাশ করা হয়েছে। সেখানে বলা হয়েছে, রুবিও এবং সের্গেই ল্যাভরভ ‘মার্কিন-রুশ সম্পর্ককে সামনে এগিয়ে নেওয়া এবং রাশিয়া-ইউক্রেন যুদ্ধ অবসানের প্রয়োজনীয়তা’ নিয়ে আলোচনা করেছেন।

 

 

আয়শা/২৩ জুলাই ২০২৬,/রাত ৯:০৮

▎সর্বশেষ

ad