ব্রেকিং নিউজ
ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই : মির্জা ফখরুল গাজী নজরুলের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা চালকের প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি: ইসি আনোয়ারুল আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ পোশাক শিল্পের বিকাশে যা প্রয়োজন, সরকার তাই করবে : প্রধানমন্ত্রী যেকোনো সময় ইসরায়েলে হামলা, হিজবুল্লাহকে প্রস্তুত থাকতে বললো ইরান যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম সরকারের প্রধান লক্ষ্য মানুষের কল্যাণ নিশ্চিত করা : স্বরাষ্ট্রমন্ত্রী ইট উৎপাদনে পরিবেশবান্ধব বিকল্প প্রযুক্তি ব্যবহারের ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর চীনের সাথে বাংলাদেশের সম্পর্ক অবিচ্ছেদ্য : মির্জা ফখরুল

খাগড়াছড়িতে সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা উদ্বোধন করলেন ওয়াদুদ ভূঁঞা এমপি।

Ayesha Siddika | আপডেট: ২৩ জুলাই ২০২৬ - ০৮:৪৬:০২ পিএম
​জসীম উদ্দিন জয়নাল, পার্বত্যাঞ্চল প্রতিনিধি : “বৃক্ষরোপণে সাজাই দেশ—সবার আগে বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে পাহাড়ি জেলা খাগড়াছড়িতে শুরু হয়েছে সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা।
​বৃহস্পতিবার (২৩ জুলাই) সকালে জেলা প্রশাসন ও খাগড়াছড়ি  বন বিভাগের যৌথ উদ্যোগে খাগড়াছড়ি পৌর টাউন হল প্রাঙ্গণে এই মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন খাগড়াছড়ি আসনের সংসদ সদস্য  আবদুল ওয়াদুদ ভূঁঞা এমপি ​দিনটি উপলক্ষে খাগড়াছড়ি পৌর টাউন হল প্রাঙ্গণ থেকে একটি  বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি জেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনারায় পৌর টাউন হলে এসে শেষ হয়। এতে সরকারি-বেসরকারি কর্মকর্তা, স্থানীয় রাজনীতিক, শিক্ষক-শিক্ষার্থী এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ব্যানার ও ফেস্টুন হাতে অংশ নেন।
বৃক্ষমেলা উদ্বোধন শেষে পৌর টাউন হল মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। খাগড়াছড়ির অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) হাসান মারুফ-এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন খাগড়াছড়ি আসনের সংসদ সদস্য আবদুল ওয়াদুদ ভূঁঞা এমপি। প্রধান অতিথির বক্তব্যে খাগড়াছড়ি আসনের সংসদ সদস্য আবদুল ওয়াদুদ ভূঁঞা এমপি বলেন, “পরিবেশের ভারসাম্য রক্ষা ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি বসবাসযোগ্য ও নিরাপদ বাংলাদেশ গড়ে তোলার কোনো বিকল্প নেই।

মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের আহ্বানে সাড়া দিয়ে আমাদের প্রত্যেককে নিজ নিজ অবস্থান থেকে অন্তত একটি করে বনজ, ফলজ ও ঔষধি গাছের চারা রোপণ করতে হবে। শুধু চারা রোপণ করলেই হবে না, সেটির সঠিক যত্ন ও লালন-পালন সুনিশ্চিত করতে হবে।”তিনি পার্বত্যঞ্চলের প্রাকৃতিক রূপ ও পরিবেশ রক্ষায় সামাজিক বনায়ন বৃদ্ধি করার ওপর বিশেষ গুরুত্ব আরোপ করেন।

​বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-খাগড়াছড়ি সদর জোন কমান্ডার (১৮ ইবি) মোঃ আমিনুর রহমান, পিএসসি, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ কামরুল ইসলাম, বিভাগীয় বন কর্মকর্তা মোঃ ফরিদ মিঞা,জেলা বিএনপির সাধারন সম্পাদক এম এন আবসার  সহ  বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ, সমাজসেবক, বন বিভাগের কর্মকর্তা-কর্মচারী এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের বিপুল সংখ্যক শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ উক্ত আলোচনা সভায় অংশ নেন।

প্রধান অতিথির বক্তব্যে খাগড়াছড়ি আসনের সংসদ সদস্য আবদুল ওয়াদুদ ভূঁঞা এমপি বলেন, “পরিবেশের ভারসাম্য রক্ষা ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি বসবাসযোগ্য ও নিরাপদ বাংলাদেশ গড়ে তোলার কোনো বিকল্প নেই। মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের আহ্বানে সাড়া দিয়ে আমাদের প্রত্যেককে নিজ নিজ অবস্থান থেকে অন্তত একটি করে বনজ, ফলজ ও ঔষধি গাছের চারা রোপণ করতে হবে।

শুধু চারা রোপণ করলেই হবে না, সেটির সঠিক যত্ন ও লালন-পালন সুনিশ্চিত করতে হবে।”তিনি পার্বত্যঞ্চলের প্রাকৃতিক রূপ ও পরিবেশ রক্ষায় সামাজিক বনায়ন বৃদ্ধি করার ওপর বিশেষ গুরুত্ব আরোপ করেন। আলোচনা সভার শেষ জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান এবং স্থানীয় সামাজিক-স্বেচ্ছাসেবী সংগঠনের হাতে বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিনামূল্যে তুলে দেন খাগড়াছড়ি আসনের সংসদ সদস্য আবদুল ওয়াদুদ ভূঁঞা এমপি। পরবর্তীতে অতিথিবৃন্দ বৃক্ষমেলায় অংশ নেওয়া নানা প্রজাতির চারা দিয়ে সাজানো স্টলগুলো ঘুরে দেখেন।

 

 

আয়শা/২৩ জুলাই ২০২৬,/রাত ৮:৪০

▎সর্বশেষ

ad