ব্রেকিং নিউজ
ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই : মির্জা ফখরুল গাজী নজরুলের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা চালকের প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি: ইসি আনোয়ারুল আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ পোশাক শিল্পের বিকাশে যা প্রয়োজন, সরকার তাই করবে : প্রধানমন্ত্রী যেকোনো সময় ইসরায়েলে হামলা, হিজবুল্লাহকে প্রস্তুত থাকতে বললো ইরান যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম সরকারের প্রধান লক্ষ্য মানুষের কল্যাণ নিশ্চিত করা : স্বরাষ্ট্রমন্ত্রী ইট উৎপাদনে পরিবেশবান্ধব বিকল্প প্রযুক্তি ব্যবহারের ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর চীনের সাথে বাংলাদেশের সম্পর্ক অবিচ্ছেদ্য : মির্জা ফখরুল

ডোমারে নারী ফুটবল প্রীতি ম্যাচ অনুষ্ঠিত

Ayesha Siddika | আপডেট: ২৩ জুলাই ২০২৬ - ০৯:২৪:৪৩ পিএম

আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) প্রতিনিধি : “মাদক নয়, খেলাধুলায় মিলবে জয়” এই প্রতিপাদ্যকে সামনে রেখে নীলফামারীর ডোমারে ফুটবল একাডেমী আয়োজিত নারী ফুটবল প্রীতি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২২ জুলাই) বিকালে ডোমার বহুমূখি উচ্চ বিদ্যালয় মাঠে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সাবেক সফল ফুটবলার অসিত সাহা’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উক্ত খেলার শুভ উদ্বোধন ঘোষনা করেন নীলফামারী জেলা পরিষদের সাবেক সদস্য ও ডোমার বহুমূখি উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মেহেরুন আক্তার পলিন। এ সময় সাবেক ফুটবলার ফারুক হোসেন, কবির হোসেন, বকুল ইসলাম সহ সূধীজন উপস্থিত ছিলেন। উক্ত খেলায় দেখতে আসা ফুটবল প্রেমীদের উপচে পড়া ভীড় ছিলো চোখে পড়ার মতো। ফুটবল প্রীতি ম্যাচে ডোমার ফুটবল একাডেমী এবং বগুড়া নারী ফুটবল দল অংশ গ্রহন করেন।

টানটান উত্তেজনা এবং উৎসাহ উদ্দিপনার মধ্য দিয়ে দুই দলের বাঘ সিংহের লড়াইয়ে কোন দলেই গোল দিতো না পারায়। শেষে ট্রাইফিগারে ৪/৩ গোলে ডোমার ফুটবল একাডেমীকে হারিয়ে বগুড়া নারী ফুটবল দল চ্যাম্পিয়ন শিরোপা লাভ করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি মেহেরুন আক্তার পলিন জানান, শরীর ও স্বাস্থ্য ভাল রাখতে খেলার কোন বিকল্প নেই। ছেলেদের পাশাপাশী নারী ফুটবল দল খেলাধুলায় দেশে বিশেষ অবদান রাখবে বলে আশা করেন তিনি।

 

 

আয়শা/২৩ জুলাই ২০২৬,/রাত ৯:১৯

▎সর্বশেষ

ad