ব্রেকিং নিউজ
ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই : মির্জা ফখরুল গাজী নজরুলের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা চালকের প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি: ইসি আনোয়ারুল আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ পোশাক শিল্পের বিকাশে যা প্রয়োজন, সরকার তাই করবে : প্রধানমন্ত্রী যেকোনো সময় ইসরায়েলে হামলা, হিজবুল্লাহকে প্রস্তুত থাকতে বললো ইরান যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম সরকারের প্রধান লক্ষ্য মানুষের কল্যাণ নিশ্চিত করা : স্বরাষ্ট্রমন্ত্রী ইট উৎপাদনে পরিবেশবান্ধব বিকল্প প্রযুক্তি ব্যবহারের ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর চীনের সাথে বাংলাদেশের সম্পর্ক অবিচ্ছেদ্য : মির্জা ফখরুল

সৌদি-যুক্তরাষ্ট্রের পারমাণবিক চুক্তিতে ইসরাইলের উদ্বেগ

Ayesha Siddika | আপডেট: ২৩ জুলাই ২০২৬ - ০৯:১৪:২১ পিএম

আন্তর্জাতিক ডেস্ক : সৌদি আরবের সঙ্গে যুক্তরাষ্ট্রের বেসামরিক পারমাণবিক কর্মসূচি নিয়ে হওয়া ঐতিহাসিক চুক্তি নিয়ে উদ্বেগ জানিয়েছে ইসরাইল। দখলদার দেশটির মতে, এতে মধ্যপ্রাচ্যে অস্ত্রের ঝনঝনানি বেড়ে যাবে।

ইসরাইলি সমালোচকদের আশঙ্কা, সৌদি-মার্কিন এই চুক্তি মধ্যপ্রাচ্যে পারমাণবিক অস্ত্র প্রতিযোগিতার সূচনা করতে পারে। এটি দীর্ঘমেয়াদে ইসরাইলের নিরাপত্তার জন্য হুমকি হয়ে উঠতে পারে।

বুধবার (২২ জুলাই) ঘোষিত চুক্তি অনুযায়ী, মার্কিন প্রযুক্তি ব্যবহার করে সৌদি পারমাণবিক চুল্লি নির্মাণ করবে এবং ইউরেনিয়াম সমৃদ্ধ করার সুযোগ পাবে। তবে এটি কার্যকর হতে হলে এখনও যুক্তরাষ্ট্রের কংগ্রেসের অনুমোদন প্রয়োজন।

ওয়াশিংটনের দাবি, চুক্তিটি কেবল বেসামরিক ও জ্বালানি উৎপাদনের উদ্দেশ্যে করা হয়েছে।

এ বিষয়ে এখন পর্যন্ত ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু কিংবা দেশটির প্রতিরক্ষা ও পররাষ্ট্রমন্ত্রী কোনো মন্তব্য করেননি। তবে বিরোধী নেতারা চুক্তিটির তীব্র সমালোচনা করেছেন।

দেশটির সাবেক প্রধানমন্ত্রী নাফতালি বেনেট বলেন, ইসরাইলকে পাশ কাটিয়ে সৌদির সঙ্গে এমন পারমাণবিক চুক্তি এগিয়ে নেওয়া একটি গুরুতর কৌশলগত ব্যর্থতা। তার মতে, সৌদি আরবের মাটিতে ইউরেনিয়াম সমৃদ্ধ করার সুযোগ দেওয়া হলে তা মধ্যপ্রাচ্যে পারমাণবিক প্রতিযোগিতা শুরু করতে পারে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে।

একই ধরনের উদ্বেগ প্রকাশ করেছেন ইসরাইলের সাবেক প্রতিরক্ষামন্ত্রী অ্যাভিগডর লিবারম্যান।

তিনি বলেন, সৌদির বেসামরিক পারমাণবিক কর্মসূচি শেষ পর্যন্ত পারমাণবিক অস্ত্র তৈরির পথ খুলে দিতে পারে এবং পুরো মধ্যপ্রাচ্যজুড়ে নতুন অস্ত্র প্রতিযোগিতা শুরু হতে পারে। 

তার দাবি, ইসরাইলের উচিত এই চুক্তির বিরোধিতা করা এবং যুক্তরাষ্ট্রের কংগ্রেসকে এটি অনুমোদন না দেওয়ার জন্য কূটনৈতিক প্রচেষ্টা চালানো।

 

 

আয়শা/২৩ জুলাই ২০২৬,/রাত ৯:০০

▎সর্বশেষ

ad