স্পোর্টস ডেস্ক : জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কমিটির নায়েবে আমির ও রংপুর-২ (তারাগঞ্জ-বদরগঞ্জ) আসনের সংসদ সদস্য এটিএম আজহারুল ইসলাম বলেছেন, মসজিদ শুধু ইবাদতের স্থান নয়, এটি মানুষকে নৈতিকতা, মানবিকতা ও আদর্শ জীবন গঠনের শিক্ষা দেয়।
এটিএম আজহারুল ইসলাম বলেন, একটি আদর্শ সমাজ বিনির্মাণে মসজিদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি আরও বলেন, আল্লাহর সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যে মসজিদ নির্মাণ ও রক্ষণাবেক্ষণে সবাইকে আন্তরিকভাবে এগিয়ে আসতে হবে।
মসজিদের ভিত্তিপ্রস্তরের উদ্বোধনী অনুষ্ঠানে পশ্চিম কুর্শা ডাঙ্গাপাড়া জামে মসজিদের পরিচালনা কমিটির সভাপতি আতিয়ার রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন- উপজেলা জামায়াতে ইসলামীর আমির এসএম আলমগীর হোসেন, সেক্রেটারি ইয়াকুব আলী, প্রভাষক আমিনুর ইসলাম, বাজার মসজিদের খতিব আশরাফ আলী প্রমুখ।
আয়শা/২৩ জুলাই ২০২৬,/রাত ৯:৩০
