ব্রেকিং নিউজ
ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই : মির্জা ফখরুল গাজী নজরুলের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা চালকের প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি: ইসি আনোয়ারুল আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ পোশাক শিল্পের বিকাশে যা প্রয়োজন, সরকার তাই করবে : প্রধানমন্ত্রী যেকোনো সময় ইসরায়েলে হামলা, হিজবুল্লাহকে প্রস্তুত থাকতে বললো ইরান যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম সরকারের প্রধান লক্ষ্য মানুষের কল্যাণ নিশ্চিত করা : স্বরাষ্ট্রমন্ত্রী ইট উৎপাদনে পরিবেশবান্ধব বিকল্প প্রযুক্তি ব্যবহারের ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর চীনের সাথে বাংলাদেশের সম্পর্ক অবিচ্ছেদ্য : মির্জা ফখরুল

যন্তর মন্তর ও আশপাশের এলাকায় ইন্টারনেট বন্ধ করল সরকার, চরম ভোগান্তিতে মানুষ

Ayesha Siddika | আপডেট: ২৩ জুলাই ২০২৬ - ০৯:৩৩:৫৩ পিএম

আন্তর্জাতিক ডেস্ক : শিক্ষার্থীদের চলমান বিক্ষোভের জেরে মধ্য দিল্লির যন্তর মন্তর ও তার আশপাশের এলাকায় মোবাইল ইন্টারনেট সেবা বন্ধ করে দিয়েছে ভারত সরকার। বৃহস্পতিবার (২৩ জুলাই) সকাল থেকেই জারি হওয়া এই নিষেধাজ্ঞার প্রভাব পড়েছে প্রায় দুই কিলোমিটার দূরের মান্ডি হাউস এলাকা পর্যন্ত। শুরুতে বিকেল ৪টা পর্যন্ত এই নির্দেশ থাকলেও পরে তা মধ্যরাত পর্যন্ত বাড়ানো হয়।

ইন্টারনেট না থাকায় বিক্ষোভকারীদের পাশাপাশি সাধারণ মানুষ ও চাকরিজীবীরা চরম ভোগান্তিতে পড়েছেন। অনলাইন লেনদেন বা ইউপিআই কাজ না করায় ছোট ব্যবসায়ী ও ক্রেতারা মারাত্মক বিপাকে পড়েছেন। অনেকেই বাধ্য হয়ে শুধু নগদ টাকায় কেনাবেচা করছেন। এছাড়া, ইন্টারনেটভিত্তিক যোগাযোগের পাশাপাশি সাধারণ ফোন কলেও মারাত্মক বিঘ্ন ঘটছে।

গুজব ও সহিংসতা ঠেকাতে সরকার প্রায়ই নির্দিষ্ট এলাকায় ইন্টারনেট বন্ধের নির্দেশ দিয়ে থাকে। তবে, এবারের নির্দেশিকাটি সম্পূর্ণ গোপন রাখা হয়েছে। সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী ইন্টারনেট বন্ধের কারণ জনসমক্ষে প্রকাশ করা বাধ্যতামূলক হলেও তা মানা হয়নি। কোনো আগাম ঘোষণা ছাড়া এভাবে ইন্টারনেট বন্ধ করে দেওয়ায় সরকারের এই পদক্ষেপের কড়া সমালোচনা করেছে ডিজিটাল অধিকার রক্ষা সংগঠনগুলো।

সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস।

 

 

আয়শা/২৩ জুলাই ২০২৬,/রাত ৯:৩৩

▎সর্বশেষ

ad