স্পোর্টস ডেস্ক : ঈদুল আযহা শেষেই দ্বিপাক্ষিক সিরিজ খেলতে বাংলাদেশ সফরে আসবে অস্ট্রেলিয়া ক্রিকেট দল। সফরে তিন ম্যাচের ওয়ানডের পর তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে অস্ট্রেলিয়া।
আজ মঙ্গলবার মিরপুরে নাফিস বলেন, আসন্ন অস্ট্রেলিয়া সিরিজ আমাদের জন্য অবশ্যই খুব গুরুত্বপূর্ণ। অস্ট্রেলিয়া খুবই শক্তিশালী দল ঘোষণা করেছে। আমরা আশা করি সিরিজটা খুবই প্রতিযোগিতাপূর্ণ হবে।
দেশের প্রথম টি-টোয়েন্টি দলের এই অধিনায়ক আরও বলেন, বাংলাদেশের গত এক-দেড় বছর ধরে যে ট্র্যাক রেকর্ড, আমরা আশা করি আমরা ঘরের মাটিতে আধিপত্য দেখাতে পারব এবং আমরা এই সিরিজটা থেকে ইতিবাচক ফলাফল পাব।
২০১৪ সাল থেকেই ওয়ানডে ফরম্যাটে দারুণ ক্রিকেট খেলছে বাংলাদেশ দল। আসন্ন এই সিরিজেও সেই ধারা অব্যাহত থাকবে। এমনটি জানিয়ে নাফিস বলেন, বিশেষ করে এই ওয়ানডে সিরিজটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তাই আশা করি খুব ভালো ফাইট হবে। ইনশাল্লাহ বিশ্বাস করি বাংলাদেশ জিততে পারবে।
আয়শা/ ১৯ মে ২০২৬,/রাত ৯:৩৩
