ব্রেকিং নিউজ
যেকোনো সময় ইসরায়েলে হামলা, হিজবুল্লাহকে প্রস্তুত থাকতে বললো ইরান যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম সরকারের প্রধান লক্ষ্য মানুষের কল্যাণ নিশ্চিত করা : স্বরাষ্ট্রমন্ত্রী ইট উৎপাদনে পরিবেশবান্ধব বিকল্প প্রযুক্তি ব্যবহারের ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর চীনের সাথে বাংলাদেশের সম্পর্ক অবিচ্ছেদ্য : মির্জা ফখরুল শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ খতিয়ে দেখছে ভারত: জয়সওয়াল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হত্যাকারী মোজাফফর সেনা হেফাজতে এক সপ্তাহে বিশ্বে তেলের দাম বাড়ল ১২ শতাংশ যুক্তরাষ্ট্রকে চ্যালেঞ্জ করতে চীনের নতুন ‘এআই জোট’ দাপুটে জয়ে সিরিজে সমতা ফেরাল বাংলাদেশ

জয় দিয়ে বিশ্বকাপ মিশন শুরু বাংলাদেশের

superadmin | আপডেট: ১৪ জুন ২০২৬ - ০৯:৩৪:১৯ পিএম

ডেস্কনিউজঃ জয় দিয়েই নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ মিশন শুরু করেছে বাংলাদেশ। সব শঙ্কা দূর করে নেদারল্যান্ডসের বিপক্ষে টাইগ্রেসরা তুলে নিলো স্বস্তির জয়। জয়ের নায়ক জুরাইরিয়া ফেরদৌস।

জুরাইরিয়ার ৭ চার ২ ছক্কায় করা ৩৩ বলে ৫০ রানে ভর করে ডাচ নারীদের ৬ উইকেটে হারিয়েছে বাংলাদেশ। তাদের করা ১৩৯ রানের লক্ষ্য ৫ বল হাতে রেখেই পেরিয়েছে নিগার সুলতানার দল।

রান তাড়ায় উদ্বোধনী জুটিতেই ৮ ওভারে ৬৭ রান তোলে বাংলাদেশ। জুরাইরিয়ার বিদায়েই ভাঙে জুটি। তিনে নেমে অবশ্য রানের খাতা খুলতে পারেননি অধিনায়ক নিগার সুলতানা। এরপর দ্রুত আরো ২ উইকেট হারায় দল।

আরেক ওপেনার দিলারা আকতার ২৩ বলে ২৬ ও সোবহানা মোস্তারি ১০ বলে ৪ রান করে আউট হন। ১২ ওভারে ৮৫ রানে ৪ উইকেট হারিয়ে চাপে পড়ে যায় টাইগ্রেসরা।

সেখান থেকে হাল ধরেন শারমিন ও স্বর্ণা। দু’জনে ৪৪ বলে ৫৬ রানের জুটি গড়ে দলকে জিতিয়ে আনেন। শারমিন ৩২ বলে ৩৭ ও স্বর্ণা ১৭ বলে ১৮ রানে অপরাজিত থাকেন। ডাচদের হয়ে ২ উইকেট নেন ক্যারোলিন ডি লানজে।

এর আগে, বার্মিংহামে টসে জিতে আগে ব্যাট করতে নেমে বাবেত্তি ডি লিডের ৪৫ বলে ৫০ রানে ভর করে ৮ উইকেট হারিয়ে ১৩৯ পর্যন্ত পৌঁছায় ডাচরা। আর কেউ ১৬ রানের বেশি করতে পারেননি। বল হাতে মারুফা নেন ২ উইকেট।

বিপুল/১৪.০৬.২০২৬/রাত ৯.৩১

▎সর্বশেষ

ad