ব্রেকিং নিউজ
যেকোনো সময় ইসরায়েলে হামলা, হিজবুল্লাহকে প্রস্তুত থাকতে বললো ইরান যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম সরকারের প্রধান লক্ষ্য মানুষের কল্যাণ নিশ্চিত করা : স্বরাষ্ট্রমন্ত্রী ইট উৎপাদনে পরিবেশবান্ধব বিকল্প প্রযুক্তি ব্যবহারের ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর চীনের সাথে বাংলাদেশের সম্পর্ক অবিচ্ছেদ্য : মির্জা ফখরুল শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ খতিয়ে দেখছে ভারত: জয়সওয়াল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হত্যাকারী মোজাফফর সেনা হেফাজতে এক সপ্তাহে বিশ্বে তেলের দাম বাড়ল ১২ শতাংশ যুক্তরাষ্ট্রকে চ্যালেঞ্জ করতে চীনের নতুন ‘এআই জোট’ দাপুটে জয়ে সিরিজে সমতা ফেরাল বাংলাদেশ

অস্ট্রেলিয়াকে হোয়াইটওয়াশ করতে টাইগাররা দিলো ২৭৫ রানের লক্ষ্য

Ayesha Siddika | আপডেট: ১৪ জুন ২০২৬ - ০৩:২৯:৩৮ পিএম

স্পোর্টস ডেস্ক : ৫ উইকেটে বাংলাদেশের ২৭৪ রানের ইনিংসটি দাঁড়িয়ে আছে মিডলঅর্ডারের ওপর, আরও নির্দিষ্ট করে বললে দুটি জুটির ওপর। রিটায়ার্ড হার্ট লিটন দাস মাঠ ছাড়ার আগে তাওহীদ হৃদয় তার সঙ্গে গড়েন ৯২ রানের জুটি, এরপর মোসাদ্দেক হোসেনের সৈকতের সঙ্গে ৯৭ রানের। হৃদয় ১৭ রানের জন্য সেঞ্চুরি পূর্ণ করতে পারেননি, সৈকত করেন ৫৬।

মিরপুরে ৫৩ রানে পড়েছিল বাংলাদেশের ২ উইকেট, ৬১ রানে ৩। নাজমুল হোসেন শান্ত ২৪ ও তানজিদ হাসান তামিম ১৯ রান করলেও সৌম্য সরকার করেন কেবল ২। হোয়াইটওয়াশের মিশনে নামা বাংলাদেশের ওপর বেশ চাপই তৈরি হয়েছিল। চাপ দূর করেন লিটন কুমার দাস ও তাওহীদ হৃদয় মিলে। বাংলাদেশের যে ৩ জন ব্যাটার প্যাভিলিয়নে ফিরেছেন, তা বুঝতেই দেননি।

নিরবচ্ছিন্ন জুটিতে বাংলাদেশের রান একশ পার করেন তারা। লিটন দলীয় ১৫৩ ও ব্যক্তিগত ৪৮ রানে রিটায়ার্ড হার্ট হন। ড্রেসিংরুমে বসে তিনি দেখেছেন সৈকত ও হৃদয়ের জুটি। হৃদয় ৮৩ রান করে বেন ডারশুইসের ওভারে ক্যাচ দেন আলেক্স ক্যারেকে।

 

 

আয়শা/১৪ জুন ২০২৬,/বিকাল ৩:২৩

▎সর্বশেষ

ad