ব্যাটসম্যানদের ব্যর্থতায় হারলে বোলারদের আক্ষেপ হয়?

Ayesha Siddika | আপডেট: ১৯ এপ্রিল ২০২৬ - ০৮:২৭:২২ পিএম

স্পোর্টস ডেস্ক : সাম্প্রতিক বছরগুলোতে বাংলাদেশের বোলিং আক্রমণ প্রত্যাশার চেয়েও ভালো করছে। পেস বোলাররা লম্বা সময় ধরে দলকে সার্ভিস দিয়ে যাচ্ছেন। কিন্তু বেশিরভাগ সময় ব্যাটসম্যানদের ব্যর্থতায় জেতা ম্যাচও হারতে হচ্ছে। এজন্য আক্ষেপ হয় কিনা।এমন প্রশ্নের জবাবে জাতীয় দলের তারকা পেসার শরিফুল ইসলাম বলেন, ‘আসলে আক্ষেপের কোনো কিছু নাই যদি আমরা হেরে যাই আমাদেরও খারাপ লাগে ব্যাটসম্যানদেরও খারাপ লাগে।’

ব্যাটসম্যানদের আগলে রেখে শরিফুল বলেন, ‘এখানে আমরা যদি আরও একটু ভালো বোলিং করতাম হয়তো তাদের (ব্যাটাসম্যান) জন্য সহজ হতো। ইনশাআল্লাহ পরের ম্যাচে ব্যাটসম্যানরা খুব ভালো করবে আমাদের সাপোর্ট দিবে আমরাও তাদের সাপোর্ট দেব দলগতভাবে আমরা ম্যাচ জেতাবো। ক্রিকেট খেলায় এরকম আসেই এক ইউনিট ভালো করে অন্য ইউনিট একটু ফেইল করে। আমরা আশাবাদী যে পরের ম্যাচে ইনশাআল্লাহ ভালো করব।’

আন্তর্জাতিক ক্রিকেটে মিডল অর্ডারের ব্যাটসম্যানরা ৭০-৮০ স্ট্রাইক রেটে ব্যাটিং করলে দলে এর প্রভাব পড়ে কিনা—এমন প্রশ্নের জবাবে শরিফুল বলেন, ‘অবশ্যই তারা কাজ করতেছে হয়তো বেশিরভাগ সময় ফেইল হচ্ছে কিন্তু ফেইল হওয়ার পর সবার আশা থাকে সাফল্য আসবে, ইনশাআল্লাহ আসবে।

প্রসঙ্গত, গত শুক্রবার মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে নিউজিল্যান্ডকে ২৪৭ রানে আটকে দেওয়ার পরও জয় ছিনিয়ে নিতে পারেনি বাংলাদেশ। ঘরের মাঠে পরিচিত ভেন্যুতে ব্যাটসম্যানদের ব্যর্থতার কারণে বাংলাদেশ তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে হেরে যায় ২৬ রানে। আগামীকাল একই ভেন্যুতে সিরিজের দ্বিতীয় ম্যাচ। এই ম্যাচে হেরে গেলে সিরিজ হাতছাড়া করবে টাইগাররা। 

 

 

আয়শা/১৯ এপ্রিল ২০২৬,/রাত ৮:২২

▎সর্বশেষ

ad