ব্রেকিং নিউজ
যেকোনো সময় ইসরায়েলে হামলা, হিজবুল্লাহকে প্রস্তুত থাকতে বললো ইরান যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম সরকারের প্রধান লক্ষ্য মানুষের কল্যাণ নিশ্চিত করা : স্বরাষ্ট্রমন্ত্রী ইট উৎপাদনে পরিবেশবান্ধব বিকল্প প্রযুক্তি ব্যবহারের ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর চীনের সাথে বাংলাদেশের সম্পর্ক অবিচ্ছেদ্য : মির্জা ফখরুল শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ খতিয়ে দেখছে ভারত: জয়সওয়াল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হত্যাকারী মোজাফফর সেনা হেফাজতে এক সপ্তাহে বিশ্বে তেলের দাম বাড়ল ১২ শতাংশ যুক্তরাষ্ট্রকে চ্যালেঞ্জ করতে চীনের নতুন ‘এআই জোট’ দাপুটে জয়ে সিরিজে সমতা ফেরাল বাংলাদেশ

আর্থিকভাবে সফল হতে চান, নতুন বছরে নিতে পারেন যেসব পদক্ষেপ

Ayesha Siddika | আপডেট: ২৬ ডিসেম্বর ২০২৫ - ১২:৩৭:০০ পিএম

লাইফ ষ্টাইল ডেস্ক : আপনার ব্যক্তিগতভাবে জীবনে আর্থিক সফলতা ও সচ্ছলতা নিশ্চিত করতে হলে কেবল আয় বাড়ানোই যথেষ্ট নয়, বরং প্রয়োজন সুশৃঙ্খল পরিকল্পনা ও দীর্ঘমেয়াদি কৌশল। নতুন বছরের শুরুতেই যদি সঠিক আর্থিক রূপরেখা তৈরি করেন, তবে সারা বছরের অর্থনৈতিক অনিশ্চয়তা ও মানসিক চাপ থেকে মুক্ত থাকা সম্ভব। কারণ মূল্যস্ফীতি ও সুদের হারের ওঠানামা মোকাবিলায় বিনিয়োগ এবং ব্যয় ব্যবস্থাপনার ক্ষেত্রে কিছু বিশেষ নিয়ম মেনে চলা উচিত বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা।

এ বিষয়ে বাংলাদেশ ব্যাংকের সাম্প্রতিক তথ্যানুযায়ী, ব্যক্তিগত ঋণের হার ঊর্ধ্বমুখী, তাই যত দ্রুত সম্ভব এসব ঋণ শোধ করার উদ্যোগ নেওয়াই হবে বুদ্ধিমানের কাজ। সেই সঙ্গে দীর্ঘমেয়াদি লক্ষ্য রাখা উচিত।  যেমন— বাড়ি কেনা, সন্তানের শিক্ষা কিংবা অবসরের কথা মাথায় রেখে আলাদা আলাদা তহবিল গঠন এবং স্থায়ী আমানত বা সঞ্চয়পত্রে নিয়মিত বিনিয়োগ করা উচিত।

অন্যদিকে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের সাবেক আঞ্চলিক প্রধান ও ফার্স্ট ভাইস প্রেসিডেন্ট ফকির আকতারুল আলম মনে করেন, আর্থিক সচ্ছলতার জন্য শুরুতেই একটি নিখুঁত আয়-ব্যয়ের খাতা তৈরি করা প্রয়োজন। এতে প্রতি মাসের খরচ ট্র্যাক করা সহজ এবং অপ্রয়োজনীয় কেনাকাটা কিংবা সাবস্ক্রিপশন ফির মতো যেসব খাতে টাকা ‘লিক’ হচ্ছে, তা শনাক্ত করা সম্ভব।

 

আয়শা/২৬ ডিসেম্বর ২০২৫,/দুপুর ১২:৩০

▎সর্বশেষ

ad