‘অস্ট্রেলিয়ায় গুলিবর্ষণের ঘটনায় পাকিস্তানকে জড়িয়ে শত্রুরা অপতথ্য ছড়াচ্ছে’

Anima Rakhi | আপডেট: ১৮ ডিসেম্বর ২০২৫ - ০১:৪৫:২৬ পিএম

আন্তর্জাতিক ডেস্ক : অস্ট্রেলিয়ার বন্ডি সমুদ্র সৈকতে গুলিবর্ষণের ঘটনায় পাকিস্তানকে জড়িয়ে অপপ্রচার চালানো হচ্ছে বলে অভিযোগ করেছেন পাকিস্তানের তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার। 

গতকাল বুধবার ইসলামাবাদে এক সংবাদ সম্মেলনে তিনি এই অভিযোগ করেন।

ভারতসহ বিভিন্ন শত্রু দেশ হামলার সঙ্গে জড়িত দুই আক্রমণকারীর মধ্যে একজন পাকিস্তানি নাগরিক বলে মিথ্যা তথ্য ছড়াচ্ছে বলে অভিযোগ করেন তিনি। 

পাকিস্তানের তথ্যমন্ত্রী বলেন, হামলার প্রায় পরপরই সোশ্যাল মিডিয়ায় বিভ্রান্তিকর তথ্য প্রচার শুরু হয়। বিভিন্ন পোস্টে সন্দেহভাজনদের একজন নাভিদ আকরামকে পাকিস্তানি নাগরিক বানিয়ে মিথ্যা প্রচার করা হয়। এই ভুল দাবিগুলো দ্রুত ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে ছড়িয়ে পড়ে এবং কিছু মিডিয়া তথ্য যাচাই ছাড়াই তা প্রচার করে।

আতাউল্লাহ বলেন, পরবর্তী অনুসন্ধানে এবং ভারতীয় পুলিশের নিশ্চিত করে, আক্রমণকারীদের মধ্যে একজন সাজিদ আকরাম ভারতের বাসিন্দা। অন্যজন তারই ২৪ বছর বয়সী ছেল নাভিদ আকরাম। ছেলে নাভিদ অস্ট্রেলিয়ায় জন্মগ্রহণ করেছে। 

মিথ্যা প্রতিবেদন প্রকাশকারী মিডিয়াগুলোকে ক্ষমা চাইতে আহ্বান জানিয়েছেন আতাউল্লাহ। অবশ্য অস্ট্রেলিয়ার বন্ডি সৈকতে হামলার বিষয়ে পাকিস্তানকে জড়িয়ে মিথ্যা সংবাদ প্রকাশের অভিযোগের বিষয়ে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক মন্তব্য করেনি ভারত।

এর আগে, গত ১৪ ডিসেম্বর অস্ট্রেলিয়ার সিডনির বন্ডি সমুদ্র সৈকতে ইহুদি ধর্মের অন্যতম বড় উৎসব হানাকা উপলক্ষ্যে আয়োজিত এক অনুষ্ঠানে ভয়াবহ বন্দুক হামলার ঘটনা ঘটে। এই হামলায় অন্তত ১৫ জন নিহত হন। 

সূত্র : এবিসি নিউজ

অনিমা/ ১৮ ডিসেম্বর ২০২৫,/দুপুর ১:২৮

▎সর্বশেষ

ad