ব্রেকিং নিউজ
ইরানের প্রতিরক্ষামন্ত্রী নাসিরজাদেহ ও গার্ড কমান্ডার পাকপুর নিহতের দাবি আমাদের কাজগুলো যেন মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য হয়: প্রধানমন্ত্রী মক্কা-মদিনায় আটকা পড়েছেন হাজারো বাংলাদেশি ইরানে হামলার জেরে উত্তপ্ত মধ্যপ্রাচ্য, বদলে যেতে পারে বিশ্ব অর্থনীতি ইরানের বালিকা বিদ্যালয়ে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৫৩ পুলিশের শীর্ষ পদে আলোচনাঃ আইজিপি পদে আলী হোসেন ফকির আলোচনার শীর্ষে গণতান্ত্রিক বাংলাদেশের অগ্রযাত্রায় পাশে থাকবে ভারত: হাইকমিশনার ইউনূস সেন্টারে ফিরলেন ড. ইউনূস বৃহস্পতিবার বইমেলা উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী, দেবেন একুশে পদক ১৪ লাখ বাংলাদেশির ভিসা ইস্যু করা হয়েছে : সৌদি রাষ্ট্রদূত

অবশেষে হামজা–জামালদের হাতে এলো ভারতবধের পুরস্কার

khurshed | আপডেট: ১০ ডিসেম্বর ২০২৫ - ১১:১০:৩২ পিএম

স্পোর্টস ডেস্ক : গত ১৮ নভেম্বর দীর্ঘ ২২ বছর পর ভারতকে হারিয়েছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। ঢাকার জাতীয় স্টেডিয়ামে এএফসি এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচে ১-০ গোলের জয়ের রাতে হামজা চৌধুরী-জামাল ভূঁইয়াদের ২ কোটি টাকা পুরস্কারের ঘোষণা দিয়েছিলেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। সেই ম্যাচের ২২ দিন পর অবশেষে পুরস্কারের টাকা হাতে পেয়েছে বাংলাদেশ ফুটবল দল।

বুধবার (১০ ডিসেম্বর) দুপুরে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) ভবনে সংস্থার পরিচালক প্রশিক্ষণ লাবণী চাকমার কাছ থেকে চেক গ্রহণ করেন বাংলাদেশ দলের অধিনায়ক জামাল ভূঁইয়া, ম্যানেজার আমের খান ও বাফুফে সাধারণ সম্পাদক ইমরান হোসেন তুষার। ২৩ জন ফুটবলার, ম্যানেজার ও কোচ হ্যাভিয়ের ক্যাবরেরাসহ ৭ অফিসিয়ালকে এই টাকা পুরস্কার দিয়েছে ক্রীড়া পরিষদ।

এদিকে পুরস্কারের জন্য বাফুফে জাতীয় ক্রীড়া পরিষদকে ৪০ জনের একটি তালিকা দিয়েছিল। সেখান থেকে ভারত ম্যাচের স্কোয়াডের ২৩ ফুটবলার ও কোচসহ ৭ অফিসিয়ালের নামে চেক তৈরি করে ক্রীড়া পরিষদ। খেলোয়াড়, কোচ হাভিয়ের কাবরেরা এবং ম্যানেজার আমের প্রত্যেকে ৭ লাখ করে পেয়েছেন। অন্যদিকে ৫ লাখ করে পেয়েছেন কোচিং স্টাফের অন্য পাঁচ সদস্য।

 

 

আয়শা/১০ ডিসেম্বর ২০২৫,/রাত ১১:০৭

▎সর্বশেষ

ad