ব্রেকিং নিউজ
হত্যা মামলা থেকে বাঁচতে দেশ ছাড়তে মরিয়া আলোচিত এসপি হুমায়ুন ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই : মির্জা ফখরুল গাজী নজরুলের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা চালকের প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি: ইসি আনোয়ারুল আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ পোশাক শিল্পের বিকাশে যা প্রয়োজন, সরকার তাই করবে : প্রধানমন্ত্রী যেকোনো সময় ইসরায়েলে হামলা, হিজবুল্লাহকে প্রস্তুত থাকতে বললো ইরান যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম সরকারের প্রধান লক্ষ্য মানুষের কল্যাণ নিশ্চিত করা : স্বরাষ্ট্রমন্ত্রী ইট উৎপাদনে পরিবেশবান্ধব বিকল্প প্রযুক্তি ব্যবহারের ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর

অভিনেত্রী শিরীনের প্রশংসায় পঞ্চমুখ জিতু

Ayesha Siddika | আপডেট: ০১ ডিসেম্বর ২০২৫ - ০৯:৪৪:১২ পিএম

বিনোদন ডেস্ক : নানা বিতর্কের পর এই ধারাবাহিকের পথচলা শুরু হলেও, প্রথম দিনেই শিরীনকে একেবারে রোম্যান্টিক লুকে দেখল দর্শক। তবে তাকে নিয়ে সমালোচনা শুরু হতেই সহ-অভিনেত্রীর ঢাল হয়ে দাঁড়ালেন জিতু। শিরীনকে নিয়ে নিজের মুগ্ধতার কথা প্রকাশ করে জিতু সমালোচকদের উদ্দেশে দিলেন বিশেষ বার্তা।

জিতু কামাল তার নতুন সহ-অভিনেত্রীর সঙ্গে প্রথম দিনের অভিজ্ঞতা ভাগ করে বলেন, ‘সবার জীবনেরই একটা প্রথম দিন থাকে। প্রত্যেকেরই একটা শুরু থাকে। শিরীন নতুন অভিনেত্রী নয়। অনেক বছরের অভিজ্ঞতাসম্পন্ন একজন পরিণত থিয়েটার শিল্পী।’

জিতু আরও লেখেন, ‘উৎসাহিত করতে নাই চাইতে পারেন। দয়া করে নিরুৎসাহিত করবেন না। কাজ দেখে বিচার করবেন। আর আপনাকে কেউ যদি এমনিই গালি দিতে বলেন, সেটা আপনার ব্যক্তিগত পছন্দ। ওকে আশীর্বাদ করুন। ও অসাধারণ। বিশ্বাস করুন আমায়।’

টেলিভিশনে নায়িকার ভূমিকায় নতুন হলেও, অভিনয়ে একেবারেই নতুন নন শিরীন পাল। দীর্ঘ সময় ধরে তিনি থিয়েটারের সঙ্গে যুক্ত। ঝাড়গ্রামের বাসিন্দা শিরীন বর্তমানে কলকাতার যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্রী। তিনি ‘ঝাড়গ্রাম কথাকৃতি’ নামে একটি থিয়েটার দলের সদস্য।

কাজ এবং পড়াশোনার কারণে বহুদিন ধরেই তিনি কলকাতায় থাকেন। এবার ছোটপর্দায় একেবারে নায়িকার ভূমিকায় দেখা মিলল তার। জিতু-শিরীনের এই নতুন জুটি পর্দায় কতটা সাড়া ফেলে, এখন সেটাই দেখার বিষয়।

 

 

আয়শা/০১ ডিসেম্বর ২০২৫,/রাত ৯:৪৩

▎সর্বশেষ

ad