ব্রেকিং নিউজ
হত্যা মামলা থেকে বাঁচতে দেশ ছাড়তে মরিয়া আলোচিত এসপি হুমায়ুন ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই : মির্জা ফখরুল গাজী নজরুলের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা চালকের প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি: ইসি আনোয়ারুল আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ পোশাক শিল্পের বিকাশে যা প্রয়োজন, সরকার তাই করবে : প্রধানমন্ত্রী যেকোনো সময় ইসরায়েলে হামলা, হিজবুল্লাহকে প্রস্তুত থাকতে বললো ইরান যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম সরকারের প্রধান লক্ষ্য মানুষের কল্যাণ নিশ্চিত করা : স্বরাষ্ট্রমন্ত্রী ইট উৎপাদনে পরিবেশবান্ধব বিকল্প প্রযুক্তি ব্যবহারের ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর

সরু গলির কারণে চকবাজারের আগুন নেভাতে বেগ পেতে হয়

Ayesha Siddika | আপডেট: ০১ ডিসেম্বর ২০২৫ - ১০:১৯:৩৬ পিএম

ডেস্ক নিউজ : সোমবার (১ ডিসেম্বর) আগুন নিয়ন্ত্রণের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ফায়ার সার্ভিস ঢাকা বিভাগের উপপরিচালক মো. ছালেহ উদ্দিন এসব কথা জানান। তিনি বলেন, আগুন নিয়ন্ত্রণে গিয়ে সরু সড়কের কারণে ফায়ার সার্ভিসের পানিবাহী গাড়ি প্রবেশ করতে পারেনি।

পুরান ঢাকার রাস্তাঘাটের অবস্থা আপনারা জানেন। রাস্তায় গাড়ি আনা খুবই কষ্টকর। আমরা বড় একটা পানিবাহী গাড়ি নিয়ে এসেছিলাম, ওই গাড়িটা ঘটনাস্থলে পৌঁছাতে পারেনি। পানিবাহী গাড়ি থেকে কষ্ট করে অনেক দূর থেকে পাইপ টেনে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করি।

তিনি বলেন, ভবনের মধ্যে যারা থাকে, আমার মনে হয় না তারাও ভেতরে রাস্তাঘাট চেনে। কেউ বলে জানালা দিয়ে ঢুকেন, কেউ বলে দরজা কেটে ঢুকেন। ফায়ার সার্ভিসের কর্মীরা ঝুঁকি নিয়ে পার্শ্ববর্তী তিনটি ভবনে উঠে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করেছে।তিনি আরও বলেন, ভেতরে আমাদের এখনো কাজ চলছে, তারপর আমরা সার্চ করব কোনো লোকজন আটকা আছে কি না।
ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা বলেন, এগুলো ভবনের কোনো শ্রেণির মধ্যেই পড়ে না। কিছু টিন, কিছু পাকা, কিছু সেমি-পাকা। একটা থেকে আরেকটায় যাওয়ার জন্য কাঠ দিয়ে সিঁড়ি, সেই সিঁড়ির মধ্যেও আগুন ছিল।

 

 

আয়শা/০১ ডিসেম্বর ২০২৫,/রাত ১০:১২

▎সর্বশেষ

ad