ব্রেকিং নিউজ
হত্যা মামলা থেকে বাঁচতে দেশ ছাড়তে মরিয়া আলোচিত এসপি হুমায়ুন ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই : মির্জা ফখরুল গাজী নজরুলের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা চালকের প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি: ইসি আনোয়ারুল আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ পোশাক শিল্পের বিকাশে যা প্রয়োজন, সরকার তাই করবে : প্রধানমন্ত্রী যেকোনো সময় ইসরায়েলে হামলা, হিজবুল্লাহকে প্রস্তুত থাকতে বললো ইরান যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম সরকারের প্রধান লক্ষ্য মানুষের কল্যাণ নিশ্চিত করা : স্বরাষ্ট্রমন্ত্রী ইট উৎপাদনে পরিবেশবান্ধব বিকল্প প্রযুক্তি ব্যবহারের ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর

রণবীরের ‘ধুরন্ধর’ লুক দেখে যা বললেন দীপিকা

Ayesha Siddika | আপডেট: ০১ ডিসেম্বর ২০২৫ - ১০:৩৪:৫২ পিএম

বিনোদন ডেস্ক : কখনও দীপিকার সিনেমা নিয়ে মুখ খোলেন রণবীর, আবার কখনও বা স্বামীর নতুন লুকে মুগ্ধতা প্রকাশ করেন দীপিকা। এবার সামাজিক যোগাযোগ মাধ্যমের দৌলতে বলিউডের ‘মস্তানি’র মন্তব্য নিয়ে ফের চর্চা শুরু হয়েছে বি-টাউনে।

স্বামী রণবীর সিংয়ের নতুন ‘ধুরন্ধর’ লুক দেখে দীপিকা যেন কার্যত নিজেকে সামলাতেই পারেননি! ইনস্টাগ্রামে রণবীরের ছবির নিচে তিনি কমেন্ট বক্সে লিখেছেন, ‘ওহ সো এডিবল!’ আগামী ৫ ডিসেম্বর মুক্তি পেতে যাচ্ছে আদিত্য ধর পরিচালিত অ্যাকশন ও রহস্যে ভরপুর বলিউড ছবি ‘ধুরন্ধর’। 

ভারত-পাকিস্তান দ্বন্দ্বের প্রেক্ষাপটে তৈরি এই ছবিতে রণবীর সিং ছাড়াও অভিনয় করেছেন সঞ্জয় দত্ত, অক্ষয় খান্না, আর মাধবন ও সারা অর্জুনের মতো তারকারা।

ছবি মুক্তির প্রাক্কালে রণবীরের নতুন যে লুকটি প্রকাশ্যে এসেছে, তাতে দেখা যাচ্ছে- কালো গলাবন্ধ স্যুট, পকেটে মেরুন সিল্কের টুকরো, চোখে কালো সানগ্লাস, কানে দুল এবং ফ্রেঞ্চকাট দাড়ি। 

এই ‘ধুরন্ধর’ অবতারেই ফের স্বামীর প্রেমে পাগলপারা হয়ে উঠলেন দীপিকা! কমেন্টে তা স্পষ্টই বোঝা যাচ্ছে। ভক্তরা বলছেন, ভালোবাসার ওম এখনও পোহাচ্ছে দীপিকা-রণবীরের জুটি।

 

 

আয়শা/০১ ডিসেম্বর ২০২৫,/রাত ১০:৩৩

▎সর্বশেষ

ad