ব্রেকিং নিউজ
ইরানের প্রতিরক্ষামন্ত্রী নাসিরজাদেহ ও গার্ড কমান্ডার পাকপুর নিহতের দাবি আমাদের কাজগুলো যেন মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য হয়: প্রধানমন্ত্রী মক্কা-মদিনায় আটকা পড়েছেন হাজারো বাংলাদেশি ইরানে হামলার জেরে উত্তপ্ত মধ্যপ্রাচ্য, বদলে যেতে পারে বিশ্ব অর্থনীতি ইরানের বালিকা বিদ্যালয়ে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৫৩ পুলিশের শীর্ষ পদে আলোচনাঃ আইজিপি পদে আলী হোসেন ফকির আলোচনার শীর্ষে গণতান্ত্রিক বাংলাদেশের অগ্রযাত্রায় পাশে থাকবে ভারত: হাইকমিশনার ইউনূস সেন্টারে ফিরলেন ড. ইউনূস বৃহস্পতিবার বইমেলা উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী, দেবেন একুশে পদক ১৪ লাখ বাংলাদেশির ভিসা ইস্যু করা হয়েছে : সৌদি রাষ্ট্রদূত

এবারও পাসের হারে এগিয়ে মেয়েরা

Anima Rakhi | আপডেট: ১০ জুলাই ২০২৫ - ০৩:২৩:০০ পিএম

ডেস্ক নিউজ : ২০২৫ সালের এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। এবার গড় পাসের হার ৬৮.৪৫ শতাংশ, যা গত বছরের ৮৩.০৪ শতাংশের তুলনায় উল্লেখযোগ্যভাবে কম।

ছাত্রীদের সাফল্য এবারও ছেলেদের তুলনায় বেশি। মেয়েদের পাসের হার ৭১.০৩ শতাংশ, আর ছেলেদের ৬৫.৮৮ শতাংশ। ফলে পাসের হারে ৩.৭৯ শতাংশ এগিয়ে আছে মেয়েরা। এছাড়া জিপিএ-৫ প্রাপ্তির ক্ষেত্রেও ছাত্রীদের সংখ্যা বেশি—৮,২০০ জন বেশি ছাত্রী সর্বোচ্চ ফল অর্জন করেছে।

বৃহস্পতিবার (১০ জুলাই) দুপুরে ঢাকা, রাজশাহী, কুমিল্লা, যশোর, চট্টগ্রাম, বরিশাল, সিলেট, দিনাজপুর ও ময়মনসিংহ বোর্ডের পাশাপাশি বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড এবং বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড একযোগে ফল প্রকাশ করে।

প্রতিবছরের মতো এবার ফল প্রকাশ উপলক্ষে কোনো আনুষ্ঠানিক আয়োজন ছিল না। তবে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকার সভাকক্ষে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ড. খন্দোকার এহসানুল কবির ফলাফলের বিস্তারিত তুলে ধরেন।

কিউটিভি/অনিমা/১০ জুলাই ২০২৫,/বিকাল ৩:২২

▎সর্বশেষ

ad