ব্রেকিং নিউজ
দর্শনই মানুষকে অন্য প্রাণী থেকে আলাদা করে হত্যা মামলা থেকে বাঁচতে দেশ ছাড়তে মরিয়া আলোচিত এসপি হুমায়ুন ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই : মির্জা ফখরুল গাজী নজরুলের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা চালকের প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি: ইসি আনোয়ারুল আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ পোশাক শিল্পের বিকাশে যা প্রয়োজন, সরকার তাই করবে : প্রধানমন্ত্রী যেকোনো সময় ইসরায়েলে হামলা, হিজবুল্লাহকে প্রস্তুত থাকতে বললো ইরান যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম সরকারের প্রধান লক্ষ্য মানুষের কল্যাণ নিশ্চিত করা : স্বরাষ্ট্রমন্ত্রী

অফিস কক্ষে বসে পরীক্ষা দিচ্ছিলেন ছাত্রলীগ কর্মী, আটক করল শিক্ষার্থীরা

Ayesha Siddika | আপডেট: ০৬ জানুয়ারী ২০২৫ - ০৯:৪৮:৩৩ পিএম

ডেস্ক নিউজ : চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) মাস্টার্সের পরীক্ষা দিতে এসে শিক্ষার্থীদের হাতে আটক হয়েছেন নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ কর্মী সাজ্জাদ হোসেন। তিনি অফিস কক্ষে বসে পরীক্ষা দিচ্ছিলেন। রাজনীতি বিজ্ঞান বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের ছাত্র সাজ্জাদ।

শিক্ষার্থীদের দাবি, আন্দোলনে শহিদ চবি শিক্ষার্থী হৃদয় তরুয়ার হত্যার সঙ্গে সরাসরি জড়িত সাজ্জাদ। বর্তমানেও সে চারটি ফেক আইডির মাধ্যমে ছাত্রলীগের পক্ষে প্রচারণা চালিয়ে আসছে।

রাজনীতি বিজ্ঞান বিভাগের মাস্টার্সের পরীক্ষা শুরু হয়েছে গত ১ ডিসেম্বর এবং শেষ হবে আগামী ২৬ জানুয়ারি। সোমবার এই বর্ষের সপ্তম পরীক্ষা ছিল। অভিযুক্ত সাজ্জাদ এর আগের সব পরীক্ষায় অংশ নিয়েছেন। শিক্ষার্থীরা আগেই সাজ্জাদের বিরুদ্ধে অভিযোগ জানানোয় বিভাগ থেকে বিশেষভাবে তাকে অফিস কক্ষে বসিয়ে পরীক্ষার ব্যবস্থা করা হয়।

শিক্ষার্থীদের দাবি, সাজ্জাদ হোসেন নিজ এলাকা বোয়ালখালীতে ছাত্রলীগের একনিষ্ঠ কর্মী এবং জুলাই আন্দোলনের সময় নানাভাবে শিক্ষার্থীদের হুমকি দিত। গত ৩ আগস্ট চট্টগ্রামের নিউমার্কেটে শিক্ষার্থীদের ওপর হামলার সঙ্গে তিনি জড়িত ছিলেন।

রাজনীতি বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী আবদুল্লাহ হাজারী বলেন, আমরা সম্প্রীতি ও শান্তি-শৃঙ্খলা কমিটি এবং বিভাগ উভয় জায়গাতেই অভিযোগ জানিয়েছিলাম। তবে কেন তাকে অফিসে বসিয়ে পরীক্ষা নেওয়া হচ্ছিল।

রাজনীতি বিজ্ঞান বিভাগের মাস্টার্সের পরীক্ষা কমিটির সভাপতি অধ্যাপক ড. ভূঁইয়া মো. মনোয়ার কবীর গণমাধ্যমকে বলেন, বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে কোনো নির্দেশনা না থাকায় আমরা তার পরীক্ষার সুযোগ করে দেই। আমরা তাকে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী হিসেবে পরীক্ষা দিতে দিয়েছি। যে কেউ যেকোনো আদর্শ ধারণ করতে পারে। তার বিরুদ্ধে লিখিত নির্দেশনা দিলে তাকে পরীক্ষা দেওয়ার সুযোগ দিতাম না।

একই দিন বিশ্ববিদ্যালয়ের ইঞ্জিনিয়ার ভবন এলাকা থেকে আরেক ছাত্রলীগ কর্মী লতিফ ওরফে আনিককে আটক করেন শিক্ষার্থীরা। তবে তিনি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নয় বলে জানা গেছে। বিশ্ববিদ্যালয়ের স্টেশনের একটি দোকান ভাঙচুরের মামলায় ২১ নম্বর আসামি তিনি। 

প্রক্টর অধ্যাপক তানভীর মোহাম্মদ হায়দার আরিফ যুগান্তরকে বলেন, আজকে দুজনকে আটক করেছে শিক্ষার্থীরা। একজন রাজনীতি বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী। আরেকজন বিশ্ববিদ্যালয়ের সঙ্গে সম্পর্কিত নয়। দুজনকে পুলিশে সোপর্দ করা হয়েছে।

 

 

কিউটিভি/আয়শা/০৬ জানুয়ারী ২০২৫,/রাত ৯:৪৫

▎সর্বশেষ

ad