আন্তর্জাতিক ডেস্ক : সুপ্রিম কোর্ট উচ্চমাধ্যমিকের সনদ অবৈধ ঘোষণা করার পর পদত্যাগপত্র জমা দিয়েছেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান রাকাবুমিং রাকা। তার এক সহযোগীর বরাতে বুধবার (১১ নভেম্বর) এ তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।
জিবরানের পদত্যাগের কারণে প্রেসিডেন্ট প্রবোও সুবিয়ান্তোকে ক্ষমতায় আনতে সহায়তাকারী রাজনৈতিক জোটে আরও টানাপোড়েন সৃষ্টি হতে পারে।
২০২৪ সালের নির্বাচনী প্রচারের সময় ব্যবহার করা জিবরানের উচ্চমাধ্যমিকের সনদ অবৈধ বলে রায় দিয়েছেন দেশটির সুপ্রিম কোর্ট। এর পরই তিনি পদত্যাগের সিদ্ধান্ত নেন।
আদালতের এ রায়ের পর জিবরানকে অভিশংসনের প্রক্রিয়া শুরুর পথ তৈরি করতে পারে—এমন একটি সংসদীয় উদ্যোগের পক্ষে সমর্থন জানিয়েছেন ১০০ জনের বেশি আইনপ্রণেতা।
তবে প্রেসিডেন্ট প্রবোও সুবিয়ান্তো আনুষ্ঠানিকভাবে জিবরানের পদত্যাগপত্র গ্রহণ করেছেন কি না, তা এখনো স্পষ্ট নয়।
জিবরান দেশটির সাবেক প্রেসিডেন্ট জোকো উইদোদোর (জোকোই) বড় ছেলে। ২০২৪ সালের নির্বাচনে একসময়কার রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী প্রবোওকে সমর্থন দিয়েছিলেন জোকোই। ওই নির্বাচনে জয়ী হয়ে প্রেসিডেন্ট হন প্রবোও।
তবে নির্বাচনের পর থেকে দুই নেতার মধ্যে দূরত্ব বেড়েছে। গিবরানের পদত্যাগের ঘটনা তাদের মধ্যকার রাজনৈতিক সমীকরণে নতুন করে চাপ সৃষ্টি করতে পারে।
আয়শা/১১ নভেম্বর ২০২৬,/রাত ১০:৪৫
