ব্রেকিং নিউজ
শেখ হাসিনার পাসপোর্ট চাওয়াটা রাজনৈতিক স্ট্যান্টবাজি: চিফ প্রসিকিউটর খালেদা জিয়ার প্রথম মৃত্যুবার্ষিকীতে ব্যাপক আয়োজন’ করছে বিএনপি রংপুরে আইজিপির উদ্যোগে প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের উদ্বোধন আইজিপির বক্তব্যকে সময়োপযোগী ও সঠিক বলল পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন ‘ক্রসফায়ার’ নিয়ে আইজিপি’র বক্তব্যের ভুল ব্যাখ্যা দেয়া হচ্ছে মাঝ আকাশে দুই যুদ্ধবিমানের সংঘর্ষে ফিলিপিন্সের ৪ পাইলট নিহত প্রধানমন্ত্রীর জাপান সফরে অর্থনৈতিক সহযোগিতায় নতুন গতির আশা টোকিওর সংবিধান সংশোধন: বিশেষ কমিটির নবম বৈঠক চলছে মিথ্যাচার করে সরকারের ভাবমূর্তি নষ্টের চেষ্টা করছে জামায়াত: রিজভী গাজীপুরে পোশাক কারখানার আগুন নিয়ন্ত্রণে

ওয়েট অ্যান্ড সি ডা. শফিকুর রহমান: রাশেদ খান

Ayesha Siddika | আপডেট: ১১ নভেম্বর ২০২৬ - ১০:৪৪:৩১ পিএম

ডেস্ক নিউজ : বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান ভারতীয় গোয়েন্দা কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের বিষয়টি অস্বীকার করে মিথ্যাচার করেছেন বলে দাবি করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান। এ বক্তব্যের জবাব শিগগিরই দেওয়া হবে বলেও হুঁশিয়ারি দিয়েছেন তিনি।বুধবার (১১ নভেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ হুঁশিয়ারি দেন রাশেদ খান।

পোস্টে তিনি লেখেন, ‘ওয়েট অ্যান্ড সি, ডা. শফিকুর রহমান। আমি কি পারি আমির হামজার ঘটনায় প্রমাণ দেখেন নাই? ভারতীয় গোয়েন্দা কর্মকর্তার সঙ্গে বৈঠক করেননি বলে জাতীয় সংসদে যে মিথ্যাচার করলেন, এই মিথ্যাচারের জবাব আপনি শিগগির পাবেন।’এর আগে একাধিক ফেসবুক পোস্টে জামায়াত নেতাদের বিরুদ্ধে ভারতীয় গোয়েন্দা কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের অভিযোগ তুলেছিলেন রাশেদ খান।

তবে বুধবার জাতীয় সংসদে ভারতীয় গোয়েন্দা কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের অভিযোগ অস্বীকার করেন বিরোধীদলীয় নেতা ও জামায়াত আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেন, ‘এই সংসদের ৩৫০ জন সদস্যের সামনে স্পষ্টভাবে বলছি, কোনো দেশের কোনো এজেন্সির সঙ্গে বসার ইতিহাস আমাদের নেই।’

 

 

আয়শা/১১ নভেম্বর ২০২৬,/রাত ১০:৪৪

▎সর্বশেষ

ad