ব্রেকিং নিউজ
শেখ হাসিনার পাসপোর্ট চাওয়াটা রাজনৈতিক স্ট্যান্টবাজি: চিফ প্রসিকিউটর খালেদা জিয়ার প্রথম মৃত্যুবার্ষিকীতে ব্যাপক আয়োজন’ করছে বিএনপি রংপুরে আইজিপির উদ্যোগে প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের উদ্বোধন আইজিপির বক্তব্যকে সময়োপযোগী ও সঠিক বলল পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন ‘ক্রসফায়ার’ নিয়ে আইজিপি’র বক্তব্যের ভুল ব্যাখ্যা দেয়া হচ্ছে মাঝ আকাশে দুই যুদ্ধবিমানের সংঘর্ষে ফিলিপিন্সের ৪ পাইলট নিহত প্রধানমন্ত্রীর জাপান সফরে অর্থনৈতিক সহযোগিতায় নতুন গতির আশা টোকিওর সংবিধান সংশোধন: বিশেষ কমিটির নবম বৈঠক চলছে মিথ্যাচার করে সরকারের ভাবমূর্তি নষ্টের চেষ্টা করছে জামায়াত: রিজভী গাজীপুরে পোশাক কারখানার আগুন নিয়ন্ত্রণে

আইএমএফের সঙ্গে আলোচনা চলছে, জানুয়ারিতে হবে অগ্রগতি: অর্থমন্ত্রী

Ayesha Siddika | আপডেট: ১১ নভেম্বর ২০২৬ - ১০:৫৭:০১ পিএম

ডেস্ক নিউজ : আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) সঙ্গে সরকারের বিভিন্ন বিষয়ে আলোচনা অব্যাহত রয়েছে। আগামী জানুয়ারির মধ্যে এসব আলোচনায় অগ্রগতি হবে বলে আশা প্রকাশ করেছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেছেন, আইএমএফের সঙ্গে চলমান কর্মসূচি শুধু ঋণ পাওয়ার বিষয় নয়, এটি একটি সমন্বিত কার্যক্রম। বুধবার (১১ নভেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী এসব কথা বলেন।

আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, আইএমএফের সঙ্গে আলোচনা ও কার্যক্রম চলছে। সরকারের ওয়ার্কিং গ্রুপ সংস্থাটির প্রতিনিধিদের সঙ্গে বিভিন্ন বিষয়ে আলোচনা করছে। আগামী জানুয়ারির মধ্যে এ আলোচনায় অগ্রগতি দেখা যাবে বলে আশা করছেন তারা। তিনি বলেন, এখানে ঋণ পাওয়াটাই মূল বিষয় নয়। এটি একটি সমন্বিত কর্মসূচি। বিশ্বব্যাংক, এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) ও ইসলামী উন্নয়ন ব্যাংকসহ (আইডিবি) অন্যান্য উন্নয়ন সহযোগীদের সঙ্গেও সরকারের যোগাযোগ অব্যাহত রয়েছে বলে জানান তিনি।

এদিকে রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা অর্জনের বিষয়ে আশাবাদ ব্যক্ত করেছেন অর্থমন্ত্রী। তিনি বলেন, আগামী জানুয়ারির মধ্যে সরকার রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা অর্জন করতে পারবে বলে আশা করছেন। অর্থনীতির বিভিন্ন সূচকের ধীরে ধীরে উন্নতি হবে। তবে এর সুফল দৃশ্যমান হতে কিছুটা সময় লাগবে। অর্থমন্ত্রী বলেন, সরকার মাত্র প্রথম প্রান্তিক শেষ করেছে। পরবর্তী প্রান্তিকগুলোতে রাজস্ব আয়ের প্রবৃদ্ধি ধীরে ধীরে গতি পাবে বলে প্রত্যাশা করা হচ্ছে।

সরকারি ব্যয়ের দক্ষতা নিশ্চিত করা এবং উন্নয়ন প্রকল্পের যথাযথ বাস্তবায়নের ওপরও গুরুত্বারোপ করেন অর্থমন্ত্রী। তিনি বলেন, করদাতাদের অর্থের অপচয় হচ্ছে কি না, তা নিশ্চিত করতে সরকারি ব্যয়ের প্রতিটি খাত সতর্কতার সঙ্গে মূল্যায়ন করা হয়। প্রতিটি প্রকল্পের মাধ্যমে বাড়তি মূল্য সংযোজন, বিনিয়োগের বিপরীতে মুনাফা এবং কর্মসংস্থান সৃষ্টি নিশ্চিত করতে হবে বলে মন্তব্য করেন তিনি। 

অর্থমন্ত্রী বলেন, সরকার প্রকল্পের যথাযথ বাস্তবায়নকে অগ্রাধিকার দিচ্ছে। একই সঙ্গে সরকারি ব্যয় যেন জাতীয় আয়ের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ থাকে, তা নিশ্চিত করা হচ্ছে। এটিই সঠিক পদ্ধতি বলে মনে করে সরকার।

 

 

আয়শা/১১ নভেম্বর ২০২৬,/রাত ১০:৪৫

▎সর্বশেষ

ad