ব্রেকিং নিউজ
শেখ হাসিনার পাসপোর্ট চাওয়াটা রাজনৈতিক স্ট্যান্টবাজি: চিফ প্রসিকিউটর খালেদা জিয়ার প্রথম মৃত্যুবার্ষিকীতে ব্যাপক আয়োজন’ করছে বিএনপি রংপুরে আইজিপির উদ্যোগে প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের উদ্বোধন আইজিপির বক্তব্যকে সময়োপযোগী ও সঠিক বলল পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন ‘ক্রসফায়ার’ নিয়ে আইজিপি’র বক্তব্যের ভুল ব্যাখ্যা দেয়া হচ্ছে মাঝ আকাশে দুই যুদ্ধবিমানের সংঘর্ষে ফিলিপিন্সের ৪ পাইলট নিহত প্রধানমন্ত্রীর জাপান সফরে অর্থনৈতিক সহযোগিতায় নতুন গতির আশা টোকিওর সংবিধান সংশোধন: বিশেষ কমিটির নবম বৈঠক চলছে মিথ্যাচার করে সরকারের ভাবমূর্তি নষ্টের চেষ্টা করছে জামায়াত: রিজভী গাজীপুরে পোশাক কারখানার আগুন নিয়ন্ত্রণে

নেতানিয়াহুর মতো চেহারাই ‘কাল হলো’ ইরানি ব্যবসায়ীর

Ayesha Siddika | আপডেট: ১১ নভেম্বর ২০২৬ - ১০:৫৫:০৪ পিএম

আন্তর্জাতিক ডেস্ক : ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে চেহারার মিল থাকায় ইরানের রাজধানী তেহরানের এক দোকানিকে বয়কট করছেন ক্রেতারা। এতে আর্থিক ক্ষতির পাশাপাশি মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছেন ওই দোকানি। বুধবার (১১ নভেম্বর) পাকিস্তানের সংবাদমাধ্যম সামা টিভির এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।

শুকনো ফল ও ঐতিহ্যবাহী মিষ্টি বিক্রি করেন ওই দোকানি। তার মুখের গড়নের সঙ্গে নেতানিয়াহুর চেহারার বেশ মিল থাকায় সম্প্রতি বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনায় আসে। সম্প্রতি তার দোকানে ধারণ করা একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এরপরই নেতানিয়াহুর সঙ্গে ওই দোকানির চেহারার তুলনা শুরু করেন অনেকে।

তবে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়ার পর এর নেতিবাচক প্রভাব পড়েছে তার ব্যবসায়। নেতানিয়াহুর সঙ্গে চেহারার মিল শনাক্ত করার পর ক্রেতারা তার দোকানে আসা এবং পণ্য কেনা বন্ধ করে দিয়েছেন বলে জানা গেছে।

এ পরিস্থিতি নিয়ে ওই দোকানি বলেন, নেতানিয়াহুর সঙ্গে অনিচ্ছাকৃতভাবে চেহারার মিল থাকায় তিনি চরম মানসিক অস্বস্তি ও আর্থিক ক্ষতির মুখে পড়েছেন। এখন আর ক্রেতারা তার দোকানে আসেন না। পুরো পরিস্থিতিকে অত্যন্ত কষ্টদায়ক বলে বর্ণনা করেন তিনি।

ইরান ও ইসরাইলের মধ্যে উত্তেজনা বৃদ্ধির প্রেক্ষাপটে এ ঘটনা ঘটল। দুই দেশের রাজনৈতিক বিরোধের প্রভাব তেহরানের সাধারণ মানুষের দৈনন্দিন জীবন ও ব্যবসা-বাণিজ্যেও ছড়িয়ে পড়ছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

 

 

/আয়শা/১১ নভেম্বর ২০২৬,/রাত ১০:৪৫

▎সর্বশেষ

ad