ব্রেকিং নিউজ
শেখ হাসিনার পাসপোর্ট চাওয়াটা রাজনৈতিক স্ট্যান্টবাজি: চিফ প্রসিকিউটর খালেদা জিয়ার প্রথম মৃত্যুবার্ষিকীতে ব্যাপক আয়োজন’ করছে বিএনপি রংপুরে আইজিপির উদ্যোগে প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের উদ্বোধন আইজিপির বক্তব্যকে সময়োপযোগী ও সঠিক বলল পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন ‘ক্রসফায়ার’ নিয়ে আইজিপি’র বক্তব্যের ভুল ব্যাখ্যা দেয়া হচ্ছে মাঝ আকাশে দুই যুদ্ধবিমানের সংঘর্ষে ফিলিপিন্সের ৪ পাইলট নিহত প্রধানমন্ত্রীর জাপান সফরে অর্থনৈতিক সহযোগিতায় নতুন গতির আশা টোকিওর সংবিধান সংশোধন: বিশেষ কমিটির নবম বৈঠক চলছে মিথ্যাচার করে সরকারের ভাবমূর্তি নষ্টের চেষ্টা করছে জামায়াত: রিজভী গাজীপুরে পোশাক কারখানার আগুন নিয়ন্ত্রণে

ডাবল সেঞ্চুরির পুরস্কার পেলেন হৃদয়

Ayesha Siddika | আপডেট: ১১ নভেম্বর ২০২৬ - ১১:০০:৩৪ পিএম

স্পোর্টস ডেস্ক : ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিলেট টেস্টে ডাবল সেঞ্চুরির পুরস্কার পেয়েছেন তাওহীদ হৃদয়। আইসিসির সর্বশেষ টেস্ট র‍্যাংকিংয়ে এক লাফে ৪০ ধাপ এগিয়ে ৬০ নম্বরে উঠে এসেছেন বাংলাদেশের এই ব্যাটসম্যান। সেই ইনিংসেই টেস্টে বাংলাদেশের কোনো ব্যাটারের সর্বোচ্চ ব্যক্তিগত ২৪২* রানের রেকর্ড গড়েন তিনি।

জিম্বাবুয়ের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজে ১৭৩ রান করেছিলেন রহমত। তাতে ছয় ধাপ এগিয়ে সাত নম্বরে উঠে এসেছেন তিনি। র‍্যাঙ্কিংয়ে ক্যারিয়ারসেরা অবস্থানের পাশাপাশি শুবমান গিল, এইডেন মারক্রাম ও কামিন্দু মেন্ডিসের মতো ব্যাটারদেরও পেছনে ফেলেছেন আফগান এই ক্রিকেটার।

শারজায় সিরিজের দ্বিতীয় টেস্টটি ড্র হলেও র‍্যাঙ্কিংয়ে বড় উন্নতি হয়েছে জিম্বাবুয়ের ব্যাটার ক্রেইগ আরভিনের। দ্বিতীয় ইনিংসে অপরাজিত ডাবল সেঞ্চুরি করে ৯ ধাপ এগিয়ে ৪৮ নম্বরে উঠে এসেছেন তিনি।

বোলারদের র‍্যাঙ্কিংয়ে ক্যারিয়ারসেরা অবস্থানে ওয়েস্ট ইন্ডিজের স্পিনার জোমেল ওয়ারিকান। বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজে সেরা খেলোয়াড় নির্বাচিত হওয়া এই বাঁহাতি স্পিনার ১১ ধাপ এগিয়ে ১৯ নম্বরে উঠে এসেছেন। টেস্ট অলরাউন্ডারদের র‍্যাঙ্কিংয়েও চার ধাপ উন্নতি হয়েছে তার। সেখানে ৩১ নম্বরে জায়গা করে নিয়েছেন।

ওয়ারিকানের সতীর্থ জাস্টিন গ্রিভসও টেস্ট অলরাউন্ডারদের র‍্যাঙ্কিংয়ে এক ধাপ এগিয়েছেন। যৌথভাবে আট নম্বরে রয়েছেন তিনি।

 

 

আয়শা/১১ নভেম্বর ২০২৬,/রাত ১০:৪৫

▎সর্বশেষ

ad