ব্রেকিং নিউজ
শেখ হাসিনার পাসপোর্ট চাওয়াটা রাজনৈতিক স্ট্যান্টবাজি: চিফ প্রসিকিউটর খালেদা জিয়ার প্রথম মৃত্যুবার্ষিকীতে ব্যাপক আয়োজন’ করছে বিএনপি রংপুরে আইজিপির উদ্যোগে প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের উদ্বোধন আইজিপির বক্তব্যকে সময়োপযোগী ও সঠিক বলল পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন ‘ক্রসফায়ার’ নিয়ে আইজিপি’র বক্তব্যের ভুল ব্যাখ্যা দেয়া হচ্ছে মাঝ আকাশে দুই যুদ্ধবিমানের সংঘর্ষে ফিলিপিন্সের ৪ পাইলট নিহত প্রধানমন্ত্রীর জাপান সফরে অর্থনৈতিক সহযোগিতায় নতুন গতির আশা টোকিওর সংবিধান সংশোধন: বিশেষ কমিটির নবম বৈঠক চলছে মিথ্যাচার করে সরকারের ভাবমূর্তি নষ্টের চেষ্টা করছে জামায়াত: রিজভী গাজীপুরে পোশাক কারখানার আগুন নিয়ন্ত্রণে

ইউরোপের যেসব দেশে হামলা চালাতে পারে ইরান

Ayesha Siddika | আপডেট: ১১ নভেম্বর ২০২৬ - ১০:৪২:৪০ পিএম

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্র আবারও ইরানে হামলা চালালে ইউরোপসহ দূরবর্তী দ্বীপগুলোতে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিতে আঘাত হানার হুঁশিয়ারি দিয়েছে তেহরান। দেশটির শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা বলেছেন, যেসব দেশে মার্কিন সেনারা অবস্থান করছে, সেসব দেশের কোনো ঘাঁটি ইরানে হামলায় ব্যবহৃত হলে তা ইরানের লক্ষ্যবস্তুতে পরিণত হবে।

লেবাননের রাজধানী বৈরুতভিত্তিক হিজবুল্লাহ ও তেহরানপন্থি টেলিভিশন চ্যানেল আল-মায়াদিনকে দেওয়া সাক্ষাৎকারে এ হুঁশিয়ারি দেন ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সচিব মহসিন রেজায়ি।

তিনি বলেন, ‘যুক্তরাষ্ট্র যদি ভুল করে আমাদের ওপর হামলা চালায়, তাহলে আমরা নিজেদের আশপাশের ঘাঁটিগুলোর মধ্যেই হামলা সীমাবদ্ধ রাখব না। এমনকি ইউরোপের কয়েকটি দেশে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিতেও হামলা চালাতে পারি।’

রেজায়ি আরও বলেন, ‘এমন কিছু দ্বীপেও হামলা চালানো হতে পারে, যেগুলোকে তারা মনে করে আমাদের ক্ষেপণাস্ত্রের আওতার বাইরে।’ যেসব দেশে মার্কিন সেনা রয়েছে, সেসব দেশকে যুক্তরাষ্ট্রের হামলায় সহযোগিতা না করার পরামর্শ দেন তিনি।

তার ভাষায়, ‘যেখান থেকেই মার্কিন যুদ্ধবিমান উড্ডয়ন করুক না কেন, আমরা সেটিকে আমাদের বিরুদ্ধে হুমকি হিসেবে বিবেচনা করব।’

রেজায়ি আরও দাবি করেন, ক্রেমলিনে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠকের সময় পুতিন তাকে বলেছিলেন, তিনি যুক্তরাষ্ট্রকে জানিয়েছেন, ইসলামি প্রজাতন্ত্র ইরান এমন কোনো ব্যবস্থা নয়, যেটিকে উৎখাত করা সম্ভব।

ইরানের এই হুঁশিয়ারিতে দেশটির সম্ভাব্য হামলার লক্ষ্যবস্তুর পরিধি আরও বিস্তৃত হওয়ার ইঙ্গিত পাওয়া যাচ্ছে। ২০২৫ সালের জুনে ১২ দিনের যুদ্ধে ইরান কেবল ইসরাইলকে লক্ষ্য করে হামলা চালিয়েছিল বলে জানান রেজায়ি। এরপর ২৮ ফেব্রুয়ারি শুরু হওয়া যুদ্ধে মধ্যপ্রাচ্যজুড়ে মার্কিন ঘাঁটিগুলোতে হামলা চালায় তেহরান। এবার দেশটির কর্মকর্তাদের হুঁশিয়ারিতে ইউরোপের নামও উঠে এসেছে।

গত মাসে ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি সশস্ত্র বাহিনীকে ভৌগোলিক সীমাবদ্ধতা ছাড়াই পাল্টা হামলার প্রস্তুতি নেওয়ার নির্দেশ দিয়েছিলেন বলে তার নামে প্রকাশিত এক বিবৃতিতে উল্লেখ করা হয়।

ইরানের সেনাবাহিনীর মুখপাত্রও বলেছেন, নতুন কোনো যুদ্ধ শুরু হলে তা ‘পশ্চিম এশিয়ার বাইরেও’ ছড়িয়ে পড়তে পারে। দেশটির কট্টরপন্থি সংবাদপত্র কায়হান ইরানের সম্ভাব্য লক্ষ্যবস্তু হিসেবে সাইপ্রাস, গ্রিস, রোমানিয়া, আলবেনিয়া, ইতালি ও যুক্তরাজ্যে অবস্থিত মার্কিন ও ন্যাটোর স্থাপনাগুলোর পাশাপাশি ভারত মহাসাগরে অবস্থিত যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের যৌথ সামরিক ঘাঁটি দিয়েগো গার্সিয়ার নাম উল্লেখ করেছে।

তবে এসব স্থাপনায় হামলা চালানোর সক্ষমতা ইরানের রয়েছে কি না, তা নিয়ে অনিশ্চয়তা রয়েছে। সেন্টার ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজের তথ্য অনুযায়ী, ইরানের প্রধান ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রগুলোর পাল্লা প্রায় ২ হাজার কিলোমিটার। কিছু সংস্করণের পাল্লা ৩ হাজার কিলোমিটার পর্যন্ত হতে পারে।

যুক্তরাজ্যের রয়্যাল ইউনাইটেড সার্ভিসেস ইনস্টিটিউট জানিয়েছে, তাত্ত্বিকভাবে যুক্তরাজ্য পর্যন্ত হামলা চালানো সম্ভব। তবে এ ক্ষেত্রে তুলনামূলক ছোট ও কম নির্ভুল ওয়ারহেডযুক্ত ক্ষেপণাস্ত্রকে প্রতিরক্ষাব্যবস্থা অতিক্রম করে লক্ষ্যবস্তুতে পৌঁছাতে হবে। সূত্র: ইরান ইন্টারন্যাশনাল

 

 

আয়শা/১১ নভেম্বর ২০২৬,/রাত ১০:৪০

▎সর্বশেষ

ad