ব্রেকিং নিউজ
এলজিআরডি মন্ত্রণালয়ের দায়িত্বে সালাহউদ্দিন আহমেদ রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী মির্জা ফখরুল কুড়িগ্রামে শহিদমিনার শাপলা চত্বর ভেঙে সংকুচিত করায় জনমনে ক্ষোভ দর্শনই মানুষকে অন্য প্রাণী থেকে আলাদা করে হত্যা মামলা থেকে বাঁচতে দেশ ছাড়তে মরিয়া আলোচিত এসপি হুমায়ুন ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই : মির্জা ফখরুল গাজী নজরুলের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা চালকের প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি: ইসি আনোয়ারুল আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ পোশাক শিল্পের বিকাশে যা প্রয়োজন, সরকার তাই করবে : প্রধানমন্ত্রী

শুটিংয়ে দুর্ঘটনায় আহত অপূর্ব, পাভেল ও ফারিণ

Anima Rakhi | আপডেট: ১৩ ডিসেম্বর ২০২৪ - ০৫:৪৪:৪৭ পিএম

বিনোদন ডেস্ক : নাটকের শুটিং করতে গিয়ে দুর্ঘটনার শিকার হয়েছেন জনপ্রিয় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব, সাইদুর রহমান পাভেল ও অভিনেত্রী তাসনিয়া ফারিণ। শুক্রবার সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে বিষয়টি নিশ্চিত করেছেন আলোচিত নির্মাতা কাজল আরেফিন অমি।

তিনি লিখেছেন, ‘আমাদের ‘হাউ সুইট’-এর একটি দৃশ্য শুটিংয়ের সময় দুর্ভাগ্যবশত স্কুটি দিয়ে দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় পাভেল, তাসনিয়া ফারিণ এবং অপূর্ব ভাই কিছুটা আহত হয়েছেন।’

অমি আরও লিখেন, ‘দুর্ঘটনার পর সাথে সাথে আমরা হাসপাতালে আসলে ডাক্তার নিশ্চিত করেন পাভেল, ফারিণ এবং অপূর্ব ভাই এখন সম্পূর্ণ সুস্থ আছেন। আপাতত তারা হাসপাতালে ভর্তি আছেন। খুব দ্রুত আমরা আবার স্বাভাবিক কাজে ফিরতে পারবেন। সবাই আমাদের জন্য দোয়া করবেন।’

কিউটিভি/অনিমা/১৩ ডিসেম্বর ২০২৪,/বিকাল ৫:৪৪

▎সর্বশেষ

ad