ব্রেকিং নিউজ
টেস্ট বাবদ চিকিৎসকরা বছরে কমিশন পান ১৮৬১ কোটি টাকা রংপুর রেঞ্জে কুইক রেসপন্স টিম এর বিশেষ অভিযানে ১৬৭ জন গ্রেফতার ডুপডা’র নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত ২৪ ঘণ্টায় রংপুর রেঞ্জের ৭ জেলায় ৪১ জন গ্রেফতার কুড়িগ্রামে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতা গ্রেফতার শেখ হাসিনার পাসপোর্ট চাওয়াটা রাজনৈতিক স্ট্যান্টবাজি: চিফ প্রসিকিউটর খালেদা জিয়ার প্রথম মৃত্যুবার্ষিকীতে ব্যাপক আয়োজন’ করছে বিএনপি রংপুরে আইজিপির উদ্যোগে প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের উদ্বোধন আইজিপির বক্তব্যকে সময়োপযোগী ও সঠিক বলল পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন ‘ক্রসফায়ার’ নিয়ে আইজিপি’র বক্তব্যের ভুল ব্যাখ্যা দেয়া হচ্ছে

পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের স্বর্ণের দামের পার্থক্য কেমন?

Ayesha Siddika | আপডেট: ২৩ নভেম্বর ২০২৬ - ১১:২৪:৫৪ পিএম

ডেস্ক নিউজ : দেশের বাজারে হঠাৎ করেই স্বর্ণের দামে বড় ধরনের পতন হয়েছে। নামতে নামতে দেশে প্রতি ভরি স্বর্ণের দাম দুই লাখ টাকার নিচে নেমেছে। বাংলাদেশের সঙ্গে পাকিস্তানের স্বর্ণের দামের পার্থক্য কেমন, তা নিয়ে অনেকের মনেই প্রশ্ন রয়েছে।

অর্থাৎ ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণে দুই দেশের দামের ব্যবধান প্রায় ৪৪ হাজার টাকা। বাংলাদেশে ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ৮৯ হাজার ১৯০ টাকা। পাকিস্তানে একই মানের প্রতি ভরি স্বর্ণের দাম বাংলাদেশি মুদ্রায় ১ লাখ ৪৭ হাজার ১০২ টাকা। ফলে এ ক্ষেত্রে দামের ব্যবধান প্রায় ৪২ হাজার টাকা।

অন্যদিকে ১৮ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম বাংলাদেশে ১ লাখ ৬২ হাজার ৫৩৮ টাকা। একই ক্যারেটের পাকিস্তানের স্বর্ণের দাম বাংলাদেশি মুদ্রায় প্রায় ১ লাখ ২৬ হাজার ২০৭ টাকা, যা বাংলাদেশের বাজারদরের তুলনায় প্রায় ৩৬ হাজার টাকা কম।

তবে বাংলাদেশের উল্লিখিত দাম ভ্যাটসহ স্বর্ণালংকারের বিক্রয়মূল্য, আর পাকিস্তানের দাম সাধারণ বাজারদর। দেশটিতে গহনা কিনতে ভ্যাট ও অন্যান্য চার্জ যুক্ত হলে প্রকৃত দামের ব্যবধান পরিবর্তিত হতে পারে। বাংলাদেশের বাজারে এখন ভ্যাটসহ সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের গহনার দাম ১ লাখ ৯৮ হাজার ১১৩ টাকা। ২১ ক্যারেটের এক ভরি স্বর্ণের গহনার দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৮৯ হাজার ১৯০ টাকা।

এ ছাড়া ১৮ ক্যারেটের এক ভরি স্বর্ণের গহনার দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৬২ হাজার ৫৩৮ টাকা। আর সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের গহনার দাম ১ লাখ ৩২ হাজার ৪৪৫ টাকা। টানা ৯ দফা কমানোর পর সোমবার (২৩ নভেম্বর) স্বর্ণের গহনার দাম বাড়ায় বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। এদিন সকাল ১০টা থেকে এই দাম কার্যকর হয়েছে।

 

 

আয়শা/২৩ নভেম্বর ২০২৬,/রাত ১১:০৪

▎সর্বশেষ

ad