ব্রেকিং নিউজ
টেস্ট বাবদ চিকিৎসকরা বছরে কমিশন পান ১৮৬১ কোটি টাকা রংপুর রেঞ্জে কুইক রেসপন্স টিম এর বিশেষ অভিযানে ১৬৭ জন গ্রেফতার ডুপডা’র নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত ২৪ ঘণ্টায় রংপুর রেঞ্জের ৭ জেলায় ৪১ জন গ্রেফতার কুড়িগ্রামে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতা গ্রেফতার শেখ হাসিনার পাসপোর্ট চাওয়াটা রাজনৈতিক স্ট্যান্টবাজি: চিফ প্রসিকিউটর খালেদা জিয়ার প্রথম মৃত্যুবার্ষিকীতে ব্যাপক আয়োজন’ করছে বিএনপি রংপুরে আইজিপির উদ্যোগে প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের উদ্বোধন আইজিপির বক্তব্যকে সময়োপযোগী ও সঠিক বলল পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন ‘ক্রসফায়ার’ নিয়ে আইজিপি’র বক্তব্যের ভুল ব্যাখ্যা দেয়া হচ্ছে

শিক্ষাপ্রতিষ্ঠান-শিল্পপ্রতিষ্ঠানের সংযোগ বাড়ালে কর্মসংস্থান বাড়বে

Ayesha Siddika | আপডেট: ২৩ নভেম্বর ২০২৬ - ১১:১৯:৩৫ পিএম

ডেস্ক নিউজ : শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, শিক্ষাপ্রতিষ্ঠান ও শিল্পপ্রতিষ্ঠানের মধ্যে সংযোগ (ইন্ডাস্ট্রি-একাডেমিয়া লিংকেজ) বাড়াতে সরকার কাজ করছে। এ সংযোগ কার্যকর হলে শিক্ষার্থীদের কর্মসংস্থানের সুযোগ বাড়বে। এটি বাস্তবায়নে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) কাজ করছে।

মতবিনিময় পর্বে এক প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান ব্যবসা-বিনিয়োগ সম্প্রসারণের পাশাপাশি দেশে নতুন উদ্যোক্তা তৈরিতে উৎসাহ দিচ্ছেন। এ লক্ষ্যে উদ্যোক্তাদের ঋণ দেওয়ার কর্মসূচি নেওয়া হয়েছে। তিনি বলেন, সফল উদ্যোক্তা হতে হলে উদ্ভাবনী মেধার পাশাপাশি বাজারের চাহিদা বোঝার সক্ষমতা থাকতে হবে।

শিক্ষামন্ত্রী আরও বলেন, এইচএসসি পরীক্ষার পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ করা হয়েছে। শিক্ষার্থীরা উত্তরপত্রে যা লিখেছে, তার যথাযথ মূল্যায়নের ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে। শিল্প মন্ত্রণালয়ের সচিব আব্দুন নাসের খানের সভাপতিত্বে সেমিনারে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদ এবং বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. এ কে এম মাসুদ। এ ছাড়া সেমিনারে প্রায় শতাধিক উদ্যোক্তা, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী এবং ব্যবসায়ী প্রতিনিধিরা অংশ নেন।

 

 

আয়শা/২৩ নভেম্বর ২০২৬,/রাত ১১:০৪

▎সর্বশেষ

ad