ব্রেকিং নিউজ
টেস্ট বাবদ চিকিৎসকরা বছরে কমিশন পান ১৮৬১ কোটি টাকা রংপুর রেঞ্জে কুইক রেসপন্স টিম এর বিশেষ অভিযানে ১৬৭ জন গ্রেফতার ডুপডা’র নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত ২৪ ঘণ্টায় রংপুর রেঞ্জের ৭ জেলায় ৪১ জন গ্রেফতার কুড়িগ্রামে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতা গ্রেফতার শেখ হাসিনার পাসপোর্ট চাওয়াটা রাজনৈতিক স্ট্যান্টবাজি: চিফ প্রসিকিউটর খালেদা জিয়ার প্রথম মৃত্যুবার্ষিকীতে ব্যাপক আয়োজন’ করছে বিএনপি রংপুরে আইজিপির উদ্যোগে প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের উদ্বোধন আইজিপির বক্তব্যকে সময়োপযোগী ও সঠিক বলল পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন ‘ক্রসফায়ার’ নিয়ে আইজিপি’র বক্তব্যের ভুল ব্যাখ্যা দেয়া হচ্ছে

আশুলিয়ায় আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ছাত্রদলের অবস্থান কর্মসূচি

Ayesha Siddika | আপডেট: ২৩ নভেম্বর ২০২৬ - ০৭:২৬:৪৮ পিএম
আশুলিয়া (ঢাকা) প্রতিনিধি : আওয়ামী লীগের নৈরাজ্য ও দেশবিরোধী কর্মকাণ্ডের প্রতিবাদে ঢাকার আশুলিয়ায় অবস্থান কর্মসূচি পালন করেছেন ছাত্রদলের নেতাকর্মীরা। সোমবার সকালে আশুলিয়ার ইউনিক এলাকায় এ কর্মসূচি পালন করেন তারা। এ সময় বিভিন্ন স্লোগান দিয়ে আওয়ামী লীগের নৈরাজ্য ও দেশবিরোধী কর্মকাণ্ডের প্রতিবাদ জানান নেতাকর্মীরা।

আশুলিয়া থানা ছাত্রদলের সভাপতি মো. সানোয়ার হোসাইন ও সাধারণ সম্পাদক ঈসমাইল হাবীবের নেতৃত্বে কর্মসূচিতে উপস্থিত ছিলেন ঢাকা জেলা ছাত্রদলের সহসভাপতি রাশেদুল ইসলাম ভূঁইয়া, সোহেল খন্দকার, সোহেল রানা, রিপন ভূঁইয়া, সহসাধারণ সম্পাদক নাজমুল মীর ও যুগ্ম সাধারণ সম্পাদক শাওন মাহমুদ।

এছাড়া উপস্থিত ছিলেন আশুলিয়া থানা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক শিহাব মুন্সী, সহসভাপতি এনামুল হক মুন্না ও জাহিদ পাঠান, সোহেল ভূঁইয়া, ধামসোনা ইউনিয়ন ছাত্রদলের সভাপতি শাকিল হোসেন, সহসভাপতি খায়রুজ্জামান বুতু শেখ, নাইম হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক শিমুল ও জিহাদসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

কর্মসূচিতে ছাত্রদলের নেতারা জানান, আশুলিয়ায় যেকোনো ধরনের নাশকতা ও বিশৃঙ্খলা প্রতিরোধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি তারাও সতর্ক অবস্থানে রয়েছেন। এলাকার শান্তিশৃঙ্খলা বজায় রাখতে তারা দায়িত্বশীল ভূমিকা পালন করবেন।

আয়শা/২৩ নভেম্বর ২০২৬,/সন্ধ্যা ৭:২২
▎সর্বশেষ

ad