টাইগারদের প্রধান উপদেষ্টার অভিনন্দন

Anima Rakhi | আপডেট: ০৪ ডিসেম্বর ২০২৪ - ০১:৫৭:৪২ পিএম

ডেস্ক নিউজ : কিংস্টোন টেস্টে ওয়েস্ট ইন্ডিজকে হারানোয় বাংলাদেশ ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক বার্তায় বিষয়টি জানানো হয়েছে। 

অভিনন্দন বার্তায় ড. ইউনূস বলেন, তাদের কৃতিত্বে পুরো জাতি গর্বিত।

অ্যান্টিগায় প্রথম ম্যাচে না পারলেও জ্যামাইকায় কিংস্টন টেস্টে ক্যারিবিয়ানদের ১০১ রানে হারিয়েছে লাল-সবুজের প্রতিনিধিরা। টেস্ট চ্যাম্পিয়নশিপের চক্রটাও তাতে জয় দিয়েই শেষ করেছে বাংলাদেশ। এই জয়ে ১-১ সমতায় সিরিজ শেষ করল টাইগাররা।

কিউটিভি/অনিমা/০৪ ডিসেম্বর ২০২৪,/দুপুর ১:৫৭

▎সর্বশেষ

ad